SIR আতঙ্কে নন্দীগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কাশীনাথ জানার

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: এবার SIR আতঙ্কে মৃত্যু নন্দীগ্রামে।আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নন্দীগ্রামের বাসিন্দা কাশীনাথ জানার।নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের বাসিন্দা কাশীনাথ জানা।প্রায় ৫০ বছরের বেশি তিনি নন্দীগ্রামের বাসিন্দা। ২০০২ সালের ভোটার লিস্টে তার নাম ছিল না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড সবকিছুই কাশিনাথ বাবুর ছিল। যেহেতু তার নাম ২০০২ সালের ভোটার লিস্টে ছিল না, যেহেতু তিনি খুব আতঙ্কে থাকতেন , তার থেকে মৃত্যু দাবি তাঁর পরিবারের। অভিযোগ আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল।

ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনকে তুলোধোনা করেছে শাসকদল। অন্যদিকে,এসআইআরের সংশোধনী লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম বিধানসভার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৩৬ বছর বয়সের যুবক রমজান আলীর। পেশায় গাড়ি চালক রমজান এদিন মায়ের সঙ্গে গিয়েছিলেন বারাসত ব্লক টু এর বিডিও অফিসে এসআইআরের নাম সংশোধনের জন্য। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থতা বোধ করেন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় মানুষ তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী সানবেরিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার খবর পেয়েই মৃত ওই যুবকের বাড়ি পৌঁছান রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অসহায় পরিবারবর্গকে শোক জ্ঞাপন করে যাতে তাদের আর্থিক সাহায্য করা হয় সে বিষয়ে মন্ত্রী আশ্বাস দেন। মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান ,এই নিয়ে এসআই আরের আতঙ্কে প্রায় রাজ্যে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হল। এর জন্য তিনি কেন্দ্রীয় সরকারের অমানবিক এবং অপরিকল্পিত এসআইআর পদ্ধতির তীব্র সমালোচনা করেন।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক