লড়াকু নেত্রীকে সম্মান ট্রাম্পের দেশের, মার্কিন মুলুকে খালেদা জিয়ার নামে রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: জীবনকে বাজি রেখে আজীবন লড়েছেন গণতন্ত্রের জন্য। তার জন্য কম মূল্য চোকাতে হয়নি। হুসেন মুহাম্মদ এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা জমানায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তবুও কখনও দলের নেতা-কর্মীদের বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে যাননি (যেমনটা করেছেন শেখ হাসিনা)। সেই লড়াকু ও আপোসহীন নেত্রী খালেদা জিয়াকে এবার সম্মান জানাল ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মিশিগানের হ্যামট্র্যামক শহরের ‘কারেপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’ নামে পরিচিত হবে। এর আগে শিকাগো শহরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল।

দীর্ঘ ৩৭ দিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরে গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরের দিন অর্থা‍ৎ ৩১ ডিসেম্বর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়। বাংলাদেশের আপোসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে জনসুনামি আছড়ে পড়েছিল ঢাকার রাজপথে।

খালেদা জিয়ার স্মরণে যাতে কোনও একটি রাস্তার নামকরণ করা হয়, তার উদ্যোগ নিয়েছিল মিশিগানের হ্যামট্র্যামক শহরের পুর নিগমের (সিটি কাউন্সিল) চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর। তাঁদের আর্জিতে সাড়া দিয়েছে সিটি কাউন্সিল। শহরের জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশ ‘কারেপেন্টার স্ট্রিট’   খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব পাশ হয়। ওই খবর জানতে পেরে উচ্ছ্বসিত আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা। তাঁদের মতে, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও মজবুত করবে।’

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে