বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান, বিক্ষোভকারীদের ‘রেড লাইন’ বেঁধে দিল  বিপ্লবী গার্ড বাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘মোল্লা হটাও’ আন্দোলনের আগুনে জ্বলছে ইরান। গত ১৩দিন ধরে চলা বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চরমে পৌঁছেছে। ইতিমধ্যেই দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বিক্ষোভ দমাতে এবার মাঠে নেমেছে দেশটির আভিজাত নিরাপত্তা বাহিনী ইরানু  বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আজ শনিবার (১০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে  প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির তরফে স্পষ্ট জানানিও হয়েছে, ‘তারা রাষ্ট্রীয় অবকাঠামো এবং বিভিন্ন ঘাঁটি রক্ষায় কড়া অবস্থান নেবে।’ বিক্ষোভকারীদের লক্ষণ রেখা টেনে দিয়ে বলা হয়েছে, ‘রেড লাইন অতিক্রম করলে কাউকে আর রেয়াত করা হবে না।’ আইআরজিসির এমন হুমকি পরিস্থিতি আরও ঘোরালো করে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন পশ্চিমী দেশের সামরিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। আর তাতেই সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে আয়াতুল্লা আলি খামেইনির সরকারের উপরে। গত ১৩ দিন ধরে চলছে বিক্ষোভ। মসজিদ থেকে শুরু করে রেডিও স্টেশনে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।  তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়েছে। শিরাজ, কোম ও হামেদান শহরে বিক্ষোভকারীদের হাতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। ইরান সরকার চলতি বিক্ষোভের পিছনে আমেরিকা ও ইজরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। বিক্ষোভের আগুনে ঘি ঢেলে চলেছে ডোনাল্ড ট্রাম্পের আলটপকা মন্তব্য। বিক্ষোভকারীদের উপরে গুলি চালালে ইরান আক্রমণ করা হবে বলে হুঙ্কার ছেড়েছেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই মাঠে নেমেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। চলতি বিক্ষোভের কড়া সমালোচনা করে সেনাবাহিনীর আভিজাত শাখাটির তরফে বলা হয়েছে, ‘গত দু’রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা আধিকারিক-কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। দেশের নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অর্জন রক্ষা করা কোনওভাবেই আপসের বিষয় নয়। রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষায় এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ