আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল ইডি, মুখ্যমন্ত্রী–পুলিশ কমিশনারের নাম জড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনদিন আগে আইপ্যাকের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড়। এই আবহে আজ, সোমবার রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি। এক, রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি। দুই, আর একটি মামলা দায়ের করেছেন ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম অহলওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। যদিও সুপ্রিম কোর্টে আগেই ক্যাভিয়েট ফাইল করে রেখেছে রাজ্য সরকার। যাতে ইডির একতরফা কথা শুনে রায় না দেয় দেশের শীর্ষ আদালত।

এদিকে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অফিসে চুরি করতে গিয়েছিল ইডি অফিসাররা এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে এখন মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। এবার এই দুই মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে। আগেই এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছিল ইডি। এবার সকলকে জড়িয়ে জোড়া মামলা করল ইডি। যদিও মামলা কবে উঠবে সেটা এখনও জানা যায়নি।

অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তরজা তুঙ্গে উঠেছে। কলকাতা হাইকোর্টে ইডি যে মামলা করেছে সেটার শুনানি ১৪ জানুয়ারি হবে। তার আগে আরও সক্রিয় হয়ে উঠল ইডি। কলকাতা পুলিশও নিয়ে রেখেছে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি ফুটেজ। জোগাড় করা হয়েছে আইপ্যাকের অফিসের সিসিটিভি ফুটেজও। এগুলি আদালতে পেশ করা হবে তথ্যপ্রমাণ হিসাবে। কয়লাকাণ্ডে আইপ্যাক কর্তার বাড়ি এবং সংস্থার দফতরে তল্লাশি চালায় ইডি। ২০২০ সালে সিবিআই কয়লা পাচার নিয়ে একটি এফআইআর করে। ওই এফআইআরের ভিত্তিতে পিএমএলএ ২০০২ অনুযায়ী তদন্ত শুরু করে ইডি। ইডির অভিযোগ, এই টাকার একটি অংশ হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাজে ব্যবহৃত হয়েছে।

এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, রাজ্যে যখন বিধানসভা নির্বাচন তখন ৬ বছর পর কেন হানা দিল ইডি?‌ আগেই তো তা করতে পারত। এই প্রশ্নের উত্তর অবশ্য ইডি দেয়নি এখনও। তাই তথ্য চুরির অভিযোগ জোরাল হচ্ছে। তবে ইডির দাবি, তাদের তল্লাশির সময় পুলিশের সাহায্য নিয়ে তাদের হেফাজত থেকে ‘অপরাধ সংক্রান্ত নথি’ নিয়ে বেরিয়ে যান বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশির সময় ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জোর করে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর তার জেরেই তাদের তদন্ত ‘বাধাপ্রাপ্ত’ হয়।

 

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার ২ জনপ্রিয় অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

মিলল না সেন্সর বোর্ডের শংসাপত্র, আবারও পিছিয়ে গেল সলমানের ‘মাতৃভূমি’র মুক্তি

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড

‘রাম-সীতা, কৃষ্ণ মদ-মাংস খেতেন’, ধ্রুব রাঠির ভিডিও নিয়ে কঠোর পদক্ষেপ দিল্লি হাইকোর্টের

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ