এসআইআর নিয়ে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টে, কী বলল সর্বোচ্চ আদালত?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিন আগেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশন–সহ সবপক্ষকে নোটিস দিয়েছে সুপ্রমি কোর্ট। এবার বাংলায় ভোটার তালিকায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। আজ, মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আজই দুপুরে বিহারে হওয়া এসআইআর মামলার শুনানি রয়েছে। তখনই এই মামলা শোনার আর্জি জানানো হয়েছে। কারণ নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। সেখানে তারা হোয়াটসঅ্যাপে কাজ করছে বলে অভিযোগ। আর বাংলায় এসআইআর পর্বে এখনও পর্যন্ত প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে। তার সঙ্গে চলছে হয়রানি বলে অভিযোগ। এই আবহে এসআইআর নিয়ে দৃষ্টি আকর্ষণ বেশ তাৎপর্যপূর্ণ।

এদিকে দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করা হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আগামী সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি আছে। আর ওই দিনই এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে ওই আইনজীবী জানান, এসআইআরকে কেন্দ্র করে রাজ্যে ৬টি ঘটনা ঘটেছে। তবে কোন ঘটনার কথা ওই আইনজীবী উল্লেখ করতে চেয়েছেন সেটা স্পষ্ট নয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে মামলার শুনানি ছিল। তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন মামলা দায়ের করেন। যা নিয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। সুপ্রিম কোর্টে সিবাল দাবি করেন, নির্বাচন কমিশন যাবতীয় নির্দেশ হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে দিচ্ছে। তাতেই অসঙ্গতি তৈরি হচ্ছে।

অন্যদিকে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশন জবাব দিতে দু’সপ্তাহ সময় চাইলে প্রধান বিচারপতির বেঞ্চ এক সপ্তাহ সময় দেয়। আর আগামী ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। এসআইআর প্রক্রিয়া নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটি চিঠি দেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। যদিও তার উত্তর মেলেনি। এর পর মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। কারণ এসআইআর পর্বে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। বিএলও থেকে সাধারণ মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাকা হচ্ছে। বিশিষ্টজনেরাও বাদ পড়ছেন না।

এছাড়া একাধিক জনসভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুর সপ্তমে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যতবার চিঠি পাঠিয়েছেন বাংলার মানুষের স্বার্থে ততবার পাল্টা চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সোমবার সর্বশেষ চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটারদের অনেকে কাগজ জমা দিয়েছেন। তার পরেও তাঁদের নাম কাটা হচ্ছে। কোনও রসিদ বা কাগজ মিলছে না।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী