রোজার মাসে ইমাম-মুয়াজ্জিনদের‌ ছুটিতে রাশ টানল কুয়েত

রোজার মাসে মসজিদে ইবাদত ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইমাম-মুয়াজ্জিনদের ছুটি নেওয়ার উপর রাশ টানল কুয়েত সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই বড় সিদ্ধান্ত! রোজার মাসে মসজিদে ইবাদত ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইমাম-মুয়াজ্জিনদের ছুটি নেওয়ার উপর রাশ টানল কুয়েত সরকার। সোমবার এই বিষয়টি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ জানিয়েছে। এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে দেশটির আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। আগামী এপ্রিলে শুরু হবে রোজা। ৩০ দিনের রমজান মাস শেষে মুসলিমদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ পালিত হবে। তার আগেই কুয়েত সরকার ইমাম-মুয়াজ্জিনদের ছুটি নেওয়ার উপর কড়াকড়ি ব্যবস্থা নিল।

মসজিদ খাত বিভাগের জারি করা এক প্রশাসনিক সার্কুলারে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে সব ধর্মীয় কর্মীকে ছুটি স্থগিত রাখতে হবে। মসজিদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে হবে। নিজ নিজ কাজের সময়সূচি সমন্বয় করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি সে সময় কেউ ছুটি নিতে চায়, তাহলে কেবল দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মীকেই স্বাক্ষর করতে হবে। অন্যের পক্ষে কেউ আবেদন বা স্বাক্ষর করতে পারবেন না। তাছাড়া ছুটির বিষয়ে সংশ্লিষ্ট দফতরে অন্তত এক সপ্তাহ আগে আবেদন জমা দিতে হবে। তবে জরুরি পরিস্থিতি ছাড়া ছুটির মেয়াদ বাড়ানো যাবে না। তবে খুব প্রয়োজন হলে বিভাগীয় পরিচালক, তার প্রতিনিধি অথবা সংশ্লিষ্ট শাখা প্রধানের কাছে লিখিত আবেদন জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ধর্মীয় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও রমজান মাসে ছুটি নিতে পাবেন না। সাধারণত রমজান মাসে নামাজ, খুতবা ও অন্যান্য ইবাদত-বন্দেগির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। যে কারণে মুসল্লিদের ধর্মীয় চাহিদাও বেড়ে যায়, তাই তা পূরণে ইমাম ও অন্যান্য ধর্মীয় কর্মীদের নিয়মিত উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে