৫৫৯.২৫ কোটি টাকায় মুম্বইয়ের চান্দিভালির সম্পত্তি বেচলেন জিতেন্দ্র-তুষার

তুষার কাপুর, তাঁর বাবা প্রবীণ অভিনেতা জিতেন্দ্র কাপুর, যৌথভাবে তাঁদের মুম্বইয়ের চান্দি ভালিতে অবস্থিত একটি উচ্চমূল্যের বাণিজ্যিক সম্পত্তি বেচে দিয়েছেন ৫৫৯.২৫ কোটি টাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড তারকাদের আর একটি পরিচয় ব্যবসায়ী হিসেবে। যার মধ্যে শীর্ষে নাম রয়েছে, মেগাস্টার অমিতাভ বচ্চনের। এরপর শাহরুখ খান, গৌরী খান, অক্ষয় কুমারেরও নাম রয়েছে। যাঁরা বহুদিনের পুরোনো ফ্ল্যাট বিক্রি করে কয়েক কোটি কোটি টাকা লাভ করেছেন। হয়তো ১০ কোটিতে সম্পত্তি কিনে ৩১ কোটিতে বিক্রি করেছেন, আবার কেউ লাখে ফ্ল্যাট কিনে কোটিতে বেচেছেন বিপুল পরিমাণে অর্থ উপার্জন করেছেন। এবার তালিকায় যোগ হলেন, তুষার কাপুর এবং তাঁর কিংবদন্তি বাবা জিতেন্দ্র কাপুর। একটি রিয়েল এস্টেট ওয়েবসাইট অনুসারে, তুষার কাপুর, তাঁর বাবা প্রবীণ অভিনেতা জিতেন্দ্র কাপুর, যৌথভাবে তাঁদের মুম্বইয়ের চান্দি ভালিতে অবস্থিত একটি উচ্চমূল্যের বাণিজ্যিক সম্পত্তি বেচে দিয়েছেন ৫৫৯.২৫ কোটি টাকায়। এই লেনদেনটি ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে নিবন্ধিত করা হয়েছে বলে জানা গিয়েছে। নথি অনুসারে, সম্পত্তিটি বালাজি আইটি পার্কে অবস্থিত।

সম্পত্তিটির মধ্যে রয়েছে অভিনেতাদের নিজ নিজ সংস্থা। যেখানে রয়েছে, তুষার কাপুরের তুষার ইনফ্রা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড এবং জিতেন্দ্রের প্যানথিয়ন বিল্ডকন প্রাইভেট লিমিটেড। দুটিই সম্পত্তি তাঁরা বেচে দিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, তাঁদের বাণিজ্যিক স্থানটি প্রায় ৩০,১৯৫ বর্গমিটার অর্থাৎ ৩,২৫,০১৬ বর্গফুট আয়তনের একটি বিল্ট-আপ এলাকা জুড়ে বিস্তৃত। চান্দিভালি ক্রমবর্ধমানভাবে মধ্য মুম্বইয়ের একটি জনপ্রিয় আবাসিক এবং বাণিজ্যিক ক্ষুদ্র-বাজার হিসেবে আবির্ভূত হয়েছে। যা পোয়াই, আন্ধেরি পূর্ব এবং সাকি নাকার মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রগুলির মধ্যে একটি। পাশাপাশি যোগেশ্বরী-বিক্রোলি লিংক রোড (জেভিএলআর), এলবিএস মার্গ এবং ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে-সহ প্রধান প্রধান রুটগুলি রয়েছে এই এলাকায়। যখ নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা প্রদান করেছে। এছাড়া মুম্বই মেট্রো লাইন ১-এর মাধ্যমে যোগাযোগ, আসন্ন মেট্রো করিডোরগুলির সঙ্গে যোগাযোগ করার সুযোগ রয়েছে।

ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি থাকার কারণে এই এলাকাটি কর্পোরেট এবং বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। পোয়াইয়ের আইটি পার্ক, সিপজেড, এমআইডিসি, বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) এবং লোয়ার পারেলের মতো বিশিষ্ট কর্মসংস্থান কেন্দ্রগুলির এখানে অবস্থিত। উল্লেখযোগ্যভাবে, বালাজি আইটি পার্ক গত বছর আর একটি বড় লেনদেনের সাক্ষী হয়েছিল। যেখানে ২০২৫ সালের মে মাসে ৮৫৫ কোটি টাকার একটি চুক্তি নিবন্ধিত হয়েছিল। সামাজিক অবকাঠামোর উন্নতি, ক্রমবর্ধমান বাণিজ্যিক কার্যকলাপ এবং শক্তিশালী সংযোগের মাধ্যমে, চান্দিভালি মুম্বইয়ের একটি স্থিতিশীল এবং উচ্চ-সম্ভাব্য রিয়েল এস্টেট গন্তব্য হিসাবে তার অবস্থানকে ক্রমাগত শক্তিশালী করে গিয়েছে। এদিকে, কাজের ক্ষেত্রে, তুষারকে শেষবার ‘মাস্তি 4’-এ দেখা গিয়েছিল। পরবর্তীতে তাঁকে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ দেখা যাবে। তবে ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও নির্মাতারা ঘোষণা করেননি।

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত