শীতের বিদায় ঘন্টা কবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের আর বেশি দিন নেই। চলতি মরশুমে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে কলকাতা সহ বাংলার সর্বত্র। সর্বনিম্ন তাপমাত্রা নিয়েছিল ১০.২ ডিগ্রিতে। বড়দিন ও বর্ষ শেষেও কনকনে ঠান্ডা টের পেয়েছে বঙ্গবাসী। এবার যাওয়ার পালা। কিন্তু মাঘ মাসে শীতের অনুভূতি থাকবে না?

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আর মাত্র কয়েক সপ্তাহ। তারপরেই শহর থেকে বিদায় নেবে কনকনে ঠান্ডা। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নামার আর কোন সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই উত্তরে হওয়ার গতিবিধিতে কিছুটা বাধা পাবে। এর ফলেই শীতের দাপট বেশ কিছুটা কমবে। আগামী সপ্তাহের শুরুর দিক থেকেই শীতের দাপট আস্তে আস্তে কমতে শুরু করবে। সরস্বতী পুজোর সভায় শীতের আমেজ বজায় থাকলেও কনকনানি শীত থাকবে না।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার পর্যন্ত শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। রবিবার থেকে উত্তরে হওয়ার দাপট কমলে সোমবার থেকেই তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তবে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের দাপট কমতে শুরু করবে। শুক্রবার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি ও উত্তর ২৪ পরগনার সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঘন কুয়াশা সতর্কতা রয়েছে।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?