তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে, অভিষেকের দাবিতে সিলমোহর সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই মামলারই শুনানি নিয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। যা এখন সবচেয়ে বড় খবর।

এদিকে সওয়াল জবাবের শুরুতেই আইনজীবী কপিল সিবাল প্রশ্ন তোলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি কী? তাঁর বক্তব্য, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র বয়সের ফারাক নিয়ে স্বচ্ছতা না থাকার কারণে তথ্যগত গড়মিল বলা হচ্ছে। নামের উচ্চারণে ফারাকের কারণে শুনানিতে ডাকা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক। পাল্টা নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, যেখানে বাবা–মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক ১৫ বছর, সেই সব ক্ষেত্রেই শুনানির জন্য ডাকা হচ্ছে। তখন প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন করেন, ‘‌যে দেশে বাল্যবিবাহ বন্ধ করা যায়নি, সেই দেশে কি এই ফারাক খুব অসঙ্গত?’‌ ১ কোটি ৩৬ লক্ষ নাম নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।

অন্যদিকে এই তালিকা প্রকাশ করা হোক বলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে আবেদন করে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তা প্রকাশ করতে অস্বীকার করেন নির্বাচন কমিশনার বলে অভিযোগ অভিষেকের। সেখানে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিল, ‘‌শুনানিতে কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দফতর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে নির্বাচন কমিশনকে। প্রত্যেকটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে। সেখানেই সাধারণ মানুষ নথি জমা দিতে এবং আপত্তি জানাতে পারবেন।’‌

এখানেই শেষ নয়, বিএলএ’‌রা কেন শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না? এই প্রশ্ন তোলেন কপিল সিবাল। জবাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যাঁরা শুনানির জন্য ডাক পাচ্ছেন, তাঁরা সওয়াল করার জন্য তাঁদের প্রতিনিধি নিযুক্ত করতে পারেন। তাঁরা বিএলএ হতে পারেন।’‌ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো নিয়েও তোলা হয় অভিযোগ। আর রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় টেনে আনেন বাঁকুড়ার তালডাংরার ঘটনা। আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘‌কোন একজন ব্যক্তি, যিনি রাজনৈতিক দলের সদস্য, তাঁর কাছে প্রচুর পরিমাণ ফর্ম পাওয়া যাচ্ছে।’‌ প্রধান বিচারপতি তখন স্পষ্ট বলেন, ‘‌সরকারি নির্দেশ যতই হোয়াটসঅ্যাপে দেওয়া হোক, যতক্ষণ না সার্কুলারের মাধ্যমে দেওয়া হচ্ছে সেটা সরকারি নির্দেশ হিসেবে গণ্য হতে পারে না।’‌

এছাড়া নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, পুরো প্রক্রিয়ায় রাজ্যকে যথাযথ পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। প্রত্যেক জেলার জেলাশাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। কোনও ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি হতে পারেন স্থানীয় বুথ স্তরের এজেন্ট। একইসঙ্গে জন্ম তারিখের প্রমাণ হিসাবে অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী