বাংলাদেশকে সমর্থন! বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি:  পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন মাখোমাখো সম্পর্ক। ভারতকে চাপে ফেলাই এখন এক এবং একমাত্র উদ্দেশ্যে দুই দেশের। নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয় নিয়েই আইসিসির সঙ্গে বৈঠকে তৈরি হয়েছে জটিলতা। বিশ্বকাপ ভেন্যু নিয়ে হয়নি সমস্যার সমাধান। ভারতের মাটি থেকে বাংলাদেশের ম্যাচ সরাতে নারাজ আইসিসি। অন্যদিকে বাংলাদেশও জেদ ধরে বসে রয়েছে ভারতে খেলতে যাবে না বলে। বাংলাদেশের এই সিদ্ধান্তকে এবার সমর্থন জানাল পাকিস্তান।  বিশ্বকাপ ভেন্যু জটিলতায় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদের বিরাপত্তা সংক্রান্ত দাবি যুক্তি সঙ্গত। ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। জানা গিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও ভারতে হতে চলা টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এমনকি সঠিক নির্দেশ না পেলে  বিশ্বকাপে না খেলার সম্ভাবনা কথাও বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। এই ঘটনায় ফের একবার সামনে এসেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতার ছবি। 

আরও পড়ুন: ভারতের মাটিতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

শনিবার জট কাটাতে বাংলাদেশে গিয়েছিলেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। সেই  বৈঠকে আইসিসিকে বাংলাদেশ বোর্ডের কর্তারা আইসিসি কর্তাদের স্পষ্ট জানিয়ে দেন, ‘শত্রু ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে খেলার আয়োজন করলে অংশ নেবে। সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ বদল করা হোক। তা না হলে বয়কট করা হবে বিশ্বকাপ। এমনকি আইসিসির বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথেও হাঁটা হবে।’  বাংলাদেশ বোর্ডের কর্তাদের ওই অনমনীয় মনোভাবের ফলে বিশ্বকাপ নিয়ে জটিলতা এক ইঞ্চিও কাটেনি।

প্রসঙ্গত, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তার পরেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা ঘোষণা করে বিসিবি। এ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে মেল চালাচালি হয় বিসিবির। তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি।  অবশেষে শনিবারের বৈঠকে সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিল আইসিসি। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ