ভারতের মাটিতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

Share:

নজস্ব প্রতিনিধি: ভারতে খেলতে আসতে না চাওয়া বাংলাদেশকে আইসিসি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে।  সূত্রের খবর ভারতের মাটিতে যদি বাংলাদেশ খেলতে না আসে তাহলে তাদের পরিবর্তে ভারতে এসে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। 

ভারতে খেলতে না আসা নিয়ে গোঁ ধরে বসে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি মানতে নারাজ আইসিসি। এবার  বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ বোর্ডকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি।  ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ। তাতে বাংলাদেশের অংশগ্রহণ করবে কিনা এবং  ভারত সফর করবে কি না—সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে আগামী ২১ জানুয়ারি। শনিবার ঢাকায় হওয়া বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) । এমনটাই জানা গিয়েছে। প্রায় প্রায় তিন সপ্তাহ ধরে চলছে বাংলাদেশ বোর্ড ও আইসিসির মধ্যে অচল অবস্থা।  বাংলাদেশ যদি খেলতে না আসে তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং থাকা  স্কটল্যান্ডকে নেওয়া হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ বোর্ডকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিল আইসিসি

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে খেলা। ওই দিনে   কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে রয়েছে পরের দুই ম্যাচ।    গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। এখনেই আপত্তি জানায় বাংলাদেশ । বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। তাঁরা গ্রুপ ‘বি’ তে বদল করার প্রস্তাব দিয়েছিল। গ্রুপ ‘বি’ তে  রয়েছে আয়ারল্যান্ড যারা   শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে। বাংলাদেশ তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি করলেও আইসিসি আয়ারল্যান্ডকে জানিয়ে দেয় তাদের ম্যাচের সূচিতে বদল হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে আসতেই হবে ভারতে। যদি একান্তই সম্মতি না জানায় তাহলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। সবটাই নির্ভর করছে বাংলাদেশের সিদ্ধান্তের উপর।  

  

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ