নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, সশরীরে হাজির হতে হবে সব জেলাশাসককে

Share:

নিজস্ব প্রতিনিধি: লজিক্যাল ডিসক্রিপেন্সি ইস্যুতে সুপ্রিম কোর্ট জোর ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই আজ, মঙ্গলবার নবান্নে বৈঠক ডাকা হল। এই বৈঠকে রাজ্যের সব জেলাশাসককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব এই বৈঠক ডাকলেও এখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তিনিই চান এই বৈঠকে সব জেলাশাসক উপস্থিত থাকুন বলে সূত্রের খবর। এসআইআর নিয়ে এই বৈঠকে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক জেলায় এই ইস্যুতে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই সকল জেলাশাসককে ডেকে নবান্নের বৈঠক করার সঙ্গত কারণ রয়েছে।

এদিকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকেও কয়েকটি নির্দেশ দিয়েছে। তার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে লোকবল দিয়ে সাহায্য করা এবং এসআইআর পর্বে আইনশৃঙ্খলা রক্ষা করা। এই দুটি বিষয় নিয়েও আজকের বৈঠকে কথা হবে বলে সূত্রের খবর। তবে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। আজ, মঙ্গলবার নবান্নে সব বিষয়টি নিয়েই আলোচনা হবে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর হাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি। তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর জেলাশাসকদের কেমন ভূমিকা পালন করতে হবে তাও বাতলে দেওয়া হবে।

অন্যদিকে প্রত্যেক জেলায় এখন এসআইআরের শুনানি চলছে। আর তা নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে নানা অভিযোগ জমা পড়ছে। কোথাও প্রশাসনিক হয়রানির অভিযোগ, কোথাও আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার মতো ঘটনা সামনে এসেছে। এমনকী কয়েকটি জেলায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবারের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে এসআইআর নিয়ে সব দিক খতিয়ে দেখা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। তার উপর ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। নির্বাচন কমিশন জানিয়েছে, ফেব্রুয়ারি মাসেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সুতরাং দুটি চাপই এসে পড়েছে প্রশাসন ও শিক্ষা ব্যবস্থার উপর।

এছাড়া আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবে। মাধ্যমিক শেষ হতেই অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানেও পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষেরও বেশি। সেক্ষেত্রে স্কুল শিক্ষা দফতরের অধীন জেলা স্কুল পরিদর্শকরা সেন্টার ইনচার্জ, ভেন্যু ইনচার্জ–সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। তাই পরীক্ষা চলাকালীন যদি তাঁদের এসআইআরের শুনানিতে ব্যস্ত থাকতে হয় তবে গোটা পরীক্ষা ব্যবস্থাই বিঘ্নিত হবে। আবার কলকাতা, শহরতলির নানা পরীক্ষাকেন্দ্রেই এসআইআর শুনানি পর্ব চলছে। পরীক্ষা চলাকালীন শুনানি কোথায় হবে সেটা নিয়েও নবান্নের বৈঠকে আলোচনা হবে।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি