২৮ জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মমতা, জনসভার প্রস্তুতি নিতে বেচারামকে নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৮ জানুয়ারি সিঙ্গুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার সিঙ্গুরের মাঠেই হবে জনসভা। মন্ত্রী বেচারাম মান্নাকে জনসভার প্রস্তুতি নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর(CM) । কোন জায়গায় এই জনসভা হবে টাটার এক সময় প্রস্তাবিত গাড়ি কারখানার জমিতে কোন মুখ করে এই জনসভার মঞ্চ বাঁধা হবে সে ব্যাপারে জায়গা চিহ্নিত করতে বেচারাম মান্নাকে(Becharam Manna) নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গুরে জমি আন্দোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটানা রাজনৈতিক কর্মসূচি রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়েছিল। এই সিঙ্গুরের জমিতে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করে গিয়েছেন।

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী(PM Narendra Modi) নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের জমি ফেরতের আন্দোলন নিয়ে কোন মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী দিল্লি ফিরে যেতেই সিঙ্গুরের জনসভায় আসা মানুষজনকে একরাশ হতাশার কথা বলতে শোনা গেছিল। সিঙ্গুরের জমি থেকে প্রধানমন্ত্রী কোন শিল্পের দিশা দেখাতে পারেননি রাজ্যবাসীকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক জানা করে বক্তব্য পেশ করে দিল্লির বিজেপি নেতৃত্বে বেধে দেওয়া বুলি আওড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাতে বঙ্গীয় বিজেপি নেতৃত্ব নাকি ঠিকমত ইনপুট দিতে পারেনি বলে অভিযোগ তুলেছেন নিন্দুকেরা। কিন্তু বঙ্গ বিজেপি ব্রিগেড প্রধানমন্ত্রী এবং সেই বক্তব্য নরেন্দ্র মোদি সিঙ্গুরের জনসভায় পেশ করবেন এটা ভাবা হয়তো মূর্খের স্বর্গে বাস করার সমান। প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখবেন জনসভা থেকে তা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নিয়ে নরেন্দ্র মোদি কোন মন্তব্য না করায় আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেয়েছে তৃণমূল কংগ্রেস।

প্রধানমন্ত্রীর সেই জনসভাকে পাল্টা কাউন্টার করতে তাই এবার যথারীতি সিঙ্গুরে যাচ্ছেন একসময় সেই জমিতে আন্দোলনে পরিচিত মুখ মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ওই সিঙ্গুরের জমিতেই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো আন্দোলনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জোরদার জবাব দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বঙ্গে জঙ্গল রাজ চলছে বলে নরেন্দ্র মোদির তোলা অভিযোগ কে রাজনৈতিকভাবে বক্তব্যের মাধ্যমে খন্ডন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদিকে তার চেনা অন্যতম আন্দোলনের জমি সিঙ্গুরের মাঠ থেকে যোগ্য জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পরিবর্তনের ডাক দিয়ে গেছেন নরেন্দ্র মোদি তার যোগ্য জবাব হিসেবে বাংলার মেয়ে কতটা খাঁটি মমতা বন্দ্যোপাধ্যায় তা প্রমাণ করতে তিনি আগামী সপ্তাহের বুধবার হাজির হবেন সেখানে। তৃণমূল সূত্রে খবর, প্রধানমন্ত্রীর জনসভাতে যে জমায়েত হয়েছিল তার থেকে দ্বিগুণ জমায়েত করার টার্গেট নিয়ে ঘাসফুল শিবির মঞ্চ বাঁধবে সিঙ্গুরের মাটিতে। কারণ বক্তা হলেন, বাংলার মেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই মঞ্চ থেকেই সিঙ্গুরের(Singur) জমিতে পেনাল্টি মিস করা নরেন্দ্র মোদিকে গোল দেবেন তৃণমূল সুপ্রিমো।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার