রাজগঞ্জের বিডিও বদল! আত্মসমর্পণের নির্দেশের পরেই বড় সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মণকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে হবে। সুপ্রিম কোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজগঞ্জের বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রশান্ত বর্মণকে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে সৌরভকান্তি মণ্ডলকে। যুগ্ম বিডিও হিসেবে তিনি কাজ করছিলেন। প্রশান্ত বর্মণকে সরিয়ে দেওয়ার পরে তাঁর কাঁধেই বর্তেছে দায়িত্ব।

মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত সৌরভকান্তি মণ্ডলকে সম্বর্ধনা দেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। এবার ওই ব্লকে ভালভাবে কাজ হবে বলেও মনে করছেন তিনি। সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ হবে বলে জানা গিয়েছে। অনেক কাজ আটকে ছিল। সেই উন্নয়ন এবার হবে। 

সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও তিনি বার বার জানিয়েছেন, রাজবংশী হওয়ায় তাঁকে ফাঁসানো হচ্ছে। বার বার আগাম জামিনের আবেদন করছেন। কিন্তু তাঁকে আত্মসমর্পণ করতেই হবে বলে জানিয়েছে আদালত। সোনা ব্যবসায়ী খুনে বিডিওর প্রশান্ত বর্মনের আগাম জামিন কার্যকর করেছিল বিধান নগর আদালত। ২৫ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর করা হয়েছিল। প্রশান্ত বর্মনকে নির্দেশ দেওয়া হয়েছিল যেদিন যেদিন তাঁকে হাজিরার কথা বলা হবে, তাকে হাজিরা দিতে হবে। তাকে আগাম জামিন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। এবার শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করেন নাকি তাঁকে গ্রেফতার করা হয় সেটাই দেখার। কিন্তু তাঁর আগেই বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী