‘চম্পট দিতে পারেন’, ডন আবু সালেমের প্যারোলের বিরোধিতা মহারাষ্ট্র সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলার দণ্ডিত আসামি আবু সালেমকে প্যারোলে মুক্তি দেওয়া হলে তিনি ফের পালিয়ে যেতে পারেন। এই আশঙ্কার কথা জানিয়ে মঙ্গলবার বম্বে হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছে মহারাষ্ট্র সরকার। সরকারের দাবি, সালেম প্যারোলে ছাড়া পেলে শুধু আইনশৃঙ্খলা সমস্যা নয়, পর্তুগাল সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেও গুরুতর জটিলতা তৈরি হতে পারে। উল্লেখ্য, পর্তুগাল থেকেই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে সালেমকে ভারতে আনা হয়েছিল।

জানা গিয়েছে, বড় ভাইয়ের মৃত্যু ও তার পরবর্তী ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৪ দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন আবু সালেম। তবে সেই আবেদনের বিরোধিতা করে রাজ্য সরকার জানিয়েছে, পুলিশি পাহারায় সর্বোচ্চ দু দিনের জরুরি প্যারোল দেওয়া যেতে পারে, তার বেশি নয়। শুনানিকালে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) মামলায় নিজেকে বিবাদী হিসেবে যুক্ত করার আবেদন জানায়। সিবিআইয়ের মতে, সালেমের প্যারোল মঞ্জুর হলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, লাইভে এসে বিষ পান যুবকের

কারা মহাপরিদর্শক সুহাস ওয়ার্কে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, আবু সালেম একজন আন্তর্জাতিক গ্যাংস্টার, যিনি দীর্ঘদিন ধরে অপরাধের সঙ্গে যুক্ত। তিনি গ্রেপ্তার এড়িয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। হলফনামায় আরও বলা হয়, সালেমকে প্রত্যর্পণের সময় পর্তুগাল সরকারকে যে শর্ত ও আশ্বাস দেওয়া হয়েছিল, তা মানা ভারতের জন্য বাধ্যতামূলক।

এদিকে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছেন, সালেম যে এলাকায় যেতে চান সেটি সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল। সেই রিপোর্টের ভিত্তিতেই জেল কর্তৃপক্ষ তার ১৪ দিনের প্যারোল আবেদন খারিজ করেছে। তবে আদালত চাইলে সীমিত সময়ের জন্য জরুরি প্যারোল দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৮ জানুয়ারি নির্ধারিত রয়েছে।

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক