Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, লাইভে এসে বিষ পান যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশে। সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিংয়ে বিষপান করলেন বাগপত জেলার এক যুবক। উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এনেছেন হয়রানি এবং দুর্নীতির অভিযোগ। এই ঘটনাটি মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। যদিও পুলিশ অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছে।

যিনি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি বাগপতের মুঘলপুরা এলাকার বাসিন্দা। তাঁর নাম ফিরোজ সীমা নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে ৩১ অক্টোবর তার এবং অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল, যিনি তাদের উপর হামলা এবং পাথর ছোঁড়ার অভিযোগ করেছিলেন। সোমবার রাতে ফিরোজ সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বিষাক্ত পদার্থ পান করেন। তার আগে লাইভে এসে তিনি অভিযোগ করেন যে, একজন সাব-ইন্সপেক্টর এই মামলায় তাকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন কিন্তু কোনও সাহায্য করেননি। তিনি আরও দাবি করেন যে, অফিসারকে পুলিশ লাইনে পাঠানোর পর, আরেকজন মহিলা সাব-ইন্সপেক্টরও টাকা দাবি করেন।


ফিরোজ বলেন, প্রায় ২০ দিন আগে তিনি পুলিশে বিরুদ্ধে মারধরের বিষয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু তাঁর অভিযোগ পাওয়ার পর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। লাইভে এসে তিনি আরও অভিযোগ করেন,
শনিবার নথিপত্রে স্বাক্ষর করতে থানায় যাওয়ার সময়  তাঁকে আবারও লাঞ্ছিত করা হয়েছে, । জানান, টাকা দেওয়ার পরেও তাকে এক  জায়গা থেকে অন্য  জায়গায় যেতে বাধ্য করা  হয়েছে। ভিডিওতে তিনি বলেন, বিষপানের কারণে তার মৃত্যুর জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে।  তবে, কোতোয়ালির ইনচার্জ ব্রিজেশ কুমার অভিযোগ অস্বীকার করে বলেন যে, যুবকের বিরুদ্ধে প্রায় ১০টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি