বিনোদ তাওড়েকে সবচেয়ে কঠিন কাজ দিলেন নীতিন, বিহারের মতো কেরলে ফোটাবেন পদ্ম?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু,  অসম, পুদুচেরি এবং কেরলে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই গুরু দায়িত্ব এসে পড়েছে নীতিন নবীনের কাঁধে। সবচেয়ে কম বয়সে হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাই এই কয়েকটি রাজ্যে বিজেপির ফল কেমন হবে তার গুরু দায়িত্ব থাকবে নীতিন নবীনের উপরে। কারণ এই রাজ্যগুলির বেশ কয়েকটিতে  বিজেপির নির্বাচনী লড়াই সহজ নয়। তাই শপথ গ্রহণে পরেই  নীতিন পাঁচটি রাজ্যের আসন্ন নির্বাচনের জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। নীতিন নবীন বিনোদ তাওড়েকে বিজেপির জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বলে বিবেচিত কেরল বিধানসভা নির্বাচনের দায়িত্ব অর্পণ করেছেন এবং চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের জন্য তাকে পর্যবেক্ষক হিসেবেও নিযুক্ত করেছেন। বিহারের মত কেরলে কি পদ্ম ফোটাতে পারবেন বিনোদ এই নিয়েই শুরু হয়েছে চর্চা। শোভা কারান্দলাজেকে নিযুক্ত করা হয়েছে বিনোদ তাওড়ের সহযোগী হিসেবে।

 ইতিমধ্যে, তেলেঙ্গানা পৌর নির্বাচনের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে আশিস শেলারকে। সহ-ভারপ্রাপ্ত হিসেবে নিযুক্ত করা হয়েছে অশোক পারনামি এবং রেখা শর্মাকে। বৃহত্তর বেঙ্গালুরু পৌর নির্বাচনের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে সিনিয়র নেতা রাম মাধবকে, অন্যদিকে সতীশ পুনিয়া এবং সঞ্জয় উপাধ্যায়কে সহ-ভারপ্রাপ্ত হিসেবে নিযুক্ত করা হয়েছে। সবচেয়ে কঠিন কাজ পেয়েছেন বিনোদ তাওড়ে, বাম দুর্গে পদ্ম ফোটানো।   মিশন সাউথের অধীনে, বিজেপি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক ক্ষেত্র অনুসন্ধান করছে। তামিলনাড়ু হোক বা  কেরল বিধানসভা নির্বাচন, প্রধানমন্ত্রী মোদি সহ অনেক বিশিষ্ট নেতা এই রাজ্যগুলি জিয় করতে  আদাজল খেয়ে ময়দানে নেমেছেন। সেই কারণে বিজেপি সভাপতি নীতিন নবীন বিহার   জয়ের  নেপথ্যে থাকা  বিনোদ তাওড়েকে কেরলকে জয় করার দায়িত্ব দিয়েছেন। তাঁকে দেওয়া হয়েছে  কর্ণাটকের নির্বাচনের দায়িত্বও।

আরও পড়ুন: ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, সিবিআই সহ কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ

এই প্রসঙ্গে উল্লেখ্য, বিহারের মতো কেরল জয় বিজেপির কাছে খুব একটা সহজ কাজ হবে না। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এবং এলইটি-সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ-এর শক্তিশালী ভোট ব্যাংক থাকার কারণে কেরল বিজেপির জন্য চ্যালেঞ্জিং।  কেরল কেবল মুসলিম এবং খ্রিস্টান ভোটারই নয়, হিন্দু ভোটাররাও ইউডিএফ এবং এলডিএফ-এর মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। বিজেপি তাই কোনও দিকই বাদ দিতে চাইছে না। পড়ে রয়েছে দক্ষিণের মাটি কামড়ে।  কেরলের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ নায়ার সম্প্রদায়ের। এর মধ্যে  উচ্চবর্ণের হিন্দুরাও রয়েছেন। তাছাড়া,  পিছিয়ে পড়া  সম্প্রদায়ও ভোট ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা  কেরলের মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ। কেরলের মুখ্যমন্ত্রী  পিনারাই বিজয়ন নিজেও এই সম্প্রদায়ের। এটি বিজয়নের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক, যে কারণে সিপিএমের উপর এর প্রভাব বেশি। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ