চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামে ভিড়ের চাপে ভাঙল সেবাশ্রয় ক্যাম্পের গেটের একাংশ, জখম তিন

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেবাশ্রয়’ ব্যপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁরই উদ্যোগে পূর্ব মেদিনাপুরের নন্দীগ্রামে চলছে ‘সেবাশ্রয়’ শিবির। সেখানেও মানুষের ভিড় নজর কাড়ার মত। গত ১৫ জানুয়ারি উদ্বোধন হয়েছে এই ক্যাম্প। মাত্র কয়েকদিনে রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার । রবিবার ছুটির দিনে স্বাভাবিক ভাবেই মানুষের ভিড় উপচে পড়েছিল। অতিরিক্ত ভিড়ের কারণে ঘটল বিপত্তি।  নন্দীগ্রাম-১ ব্লকের ‘সেবাশ্রয়’ শিবির   ভিড়ের চাপে ভেঙে পড়ে গেটের একাংশরে। তাতেই  জখম হয়েছেন ৩ জন। 

নন্দীগ্রাম-১ এবং নন্দীগ্রাম-২ ব্লকের সেবাশ্রয় ক্যাম্পে  ছুটির দিনে সকাল থেকে ছিল রোগীদের লম্বা লাইন।  সূত্রের খবর, এতটাই ভিড় ছিল যে মানুষের চাপে সেবাশ্রয় ক্যাম্পের গেটের একাংশ ভেঙে পড়ে। আহত তিনজনকে সেবাশ্রয় ক্যাম্পেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাঁদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন এবং পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ‘‌সংবিধানকে নীরব আঘাতে ভেঙে ফেলা হয়েছে’‌, প্রজাতন্ত্র দিবসে কড়া বার্তা দিলেন অভিষেক

নন্দীগ্রাম-১ ব্লকের শহিদ পরিবারের সদস্য শেফালি মিত্র বলেন, ‘২০০৭-এর ১০ নভেম্বর আমার শাশুড়ি পার্বতী মিত্র গুলিবিদ্ধ হয়ে মারা যান। এখানে সেবাশ্রয় ক্যাম্প খুব দরকার ছিল। আমি এবং পরিবারের লোকজন আজ ক্যাম্পে এসে চিকিৎসা পরিষেবা নিলাম। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।’  প্রসঙ্গত, এই সেই নন্দিগ্রাম যেখানে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে   জয়ী ঘোষণা করার পরেও পরাজিত ঘোষণা করা হয়। শুভেন্দু অধিকারী পরাজিত করেছিলেন মুখ্যমন্ত্রীকে। আসন্ন নির্বাচনে রাজ্যের বিরোধী দলনেতা জোর ধাক্কা দিতেই স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয়’ শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  মাত্র কয়েকদিনে যার সাফল্য নজর কাড়ার মত। 

 

Published by:

Share Link:

More Releted News:

‘একুশের চেয়ে ৫-১০টি আসন বেশি পাবে তৃণমূল’, ভোটপ্রচারে বড় বার্তা দেবের

বিধানসভা নির্বাচনে ৬৮ জন প্রার্থী শুধু নিজের নাম লিখতে পারেন

ভোটের আগের দিন প্রচুর টাকা সহ বিজেপি প্রার্থীর ভাই গ্রেফতার

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ