আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোলাপ, পেন, মাস্কের মধ্যে দিয়ে পড়ুয়া বরণ স্কুলে স্কুলে

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর কথা মতো বৃহস্পতিবার থেকে খুলে গেল রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলি। এদিন থেকেই ফের চালু হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেনীর স্কুল। সেই ঘোষণা মতো এদিন সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় স্কুলে স্কুলে পড়ুয়াদের হাজিরা শুরু হয়ে যায়। প্রত্যেক পড়ুয়াকে বলে দেওয়া হয়েছিল স্কুল শুরুর ৩০ মিনিট আগে হাজিরা দিতে। সেই মতো নির্দিষ্ট সময়েই এদিন পড়ুয়ারা নিজ নিজ স্কুলে হাজিরা দেয়। কলকাতার বহু স্কুলে এদিন দেখা গিয়েছে পড়ুয়াদের হাতে গোলাপ ফুল, পেন, মাস্ক তুলে দিয়ে তাঁদের ক্লাসরুমে স্বাগত জানানোর পালা। তবে জেলায় জেলায় এই ধরনের উপহার দেওয়ার ঘটনা কমই ঘটেছে। তবে কলকাতা হোক কী জেলা, সব স্কুলেই কড়া ভাবে মেনে চলা হচ্ছে কোভিডবিধি। মানা হচ্ছে শারীরিক দূরত্ব, স্যানিটাইজেশনের মতো নিয়মও। কড়া ভাবে মানা হচ্ছে মাস্ক বিধিও। দীর্ঘদিন বাদে স্কুলে ফিরতে পেরে, পুরাতন বন্ধুদের সঙ্গে আবারও চেনা হুল্লোড়ে হারিয়ে যাওয়া, পরিচিত শিক্ষক ও শিক্ষিকাদের সান্নিধ্য পেয়ে আবারও এদিন পুরাতন খুশির মেজাজেই দেখা গিয়েছে পড়ুয়াদের।

এদিন স্কুল খোলার কথা যেহেতু আগে থেকেই ঘোষিত হয়েছে তাই প্রায় সব স্কুলেই রাজ্য সরকারের নির্দেশ মতো আগে থেকেই পুরো স্যানিটাইজেশন করে দেওয়া হয়েছে। হয়েছে সব ক্লাসের ঝাড়াই-সাফাইয়ের কাজও। এদিন কলকাতার বেশ কিছু স্কুলে পড়ুয়াদের ঢোকার আগে হাতে ও শরীরে স্যানিটাইজার যেমন দেওয়া হয় তেমনি কোথাও কোথাও থার্মালগানের মাধ্যমে শরীরের তাপমাত্রাও মাপা হয়। তবে জেলাস্কুলগুলিতে এতটা কড়াকড়ি চোখে পড়ছে না। পড়ুয়াদের পাশাপাশি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা ও স্কুলকর্মীদেরও কড়া ভাবে কোভিডবিধি মেনে চলতে বলা হয়েছে। স্কুলের অন্দরে যাতে সবাই শারীরিক দূরত্ব বিধি মেনে চলে সেই জন্য কোথাও কোথাও ফুট স্টেপিংও এঁকে দেওয়া হয়েছে। তবে গ্রামের স্কুলগুলিতে ঠিক কতখানি কোভিডবিধি মানা হবে তা নিয়ে প্রশাসনিক স্তরে চিন্তা থেকেই যাচ্ছে। তবে এবার পড়ুয়া ও শিক্ষকদের হাজিরায় কড়া নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। রোজ কতজন পড়ুয়া ও শিক্ষকশিক্ষিকারা স্কুলে আসছে, তা গুগল শিটে উল্লেখ করে রোজ সকাল ১১টার মধ্যে বিকাশভবনে জমা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে, এমনই নির্দেশ জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির ক্ষেত্রেও একই নিয়ম জারি করা হয়েছে। যদি দেখা যায়, আশানুরূপ উপস্থিতির হার নেই, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করবে বিকাশভবন।

Published by:

Share Link:

More Releted News:

‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশেনর

Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

শহরে ভোটের আগে পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকল কমিশন

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ