গা–ছাড়া মনোভাব নিয়ে কাজ করলেই মিলবে শাস্তি, কড়া পথে হাঁটার সিদ্ধান্ত নিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতা–কর্মী–বিধায়ক–সাংসদদের সঙ্গে কদিন আগে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে স্পষ্ট ভাষায় বলেছিলেন, শীতঘুম ছেড়ে উঠে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। মাঠে–ময়দানে নেমে কাজ করুন। কোনও ঢিলেমি দেখতে পেলে রেয়াত করা হবে না। তাঁর পাশে দল থাকবে না। এবার‌ জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় পদাধিকারীদের কে, কেমন কাজ করছেন তার উপর নজরদারি শুরু করল তৃণমূল কংগ্রেস। আগামী দিনে ওই সমস্ত নেতাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে যাঁরা গা–ছাড়া ভাব নিয়ে কাজ করবেন বলে সূত্রের খবর।

এদিকে শিয়রে বিধানসভা নির্বাচন। তাই কোনও ফাঁক থাকুক তা চাইছেন না ঘাসফুলের সর্বোচ্চ নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে রাজ্যের ক্ষমতায় থাকা এবং না থাকা নির্ধারিত হয়। তাই বিধানসভা নির্বাচনে জয়ের জন্য তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে চায় না। তাই এখন এই নজরদারির কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য নানা প্রকল্প এনেছে। মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিয়েছে। বিপদে–আপদে পাশে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষের সমর্থন নিয়ে আরও এগিয়ে যেতে তাদের সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। কিন্তু সবটাই দাড়ি–পাল্লায় মাপা হয় বিধানসভা নির্বাচনে জয়ের পর। আর তাই এখন থেকেই সবকিছু নজরে রাখা হচ্ছে।

অন্যদিকে বিধানসভা নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। দলের সমস্ত নেতা–কর্মীদের কাজে নেমে পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে খবর আসে, কলকাতা এবং জেলার বেশ কয়েকজন নেতা সঠিকভাবে কাজ করছেন না। তাতে সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধি ও কর্মীরাও আছেন। যাঁরা মাঠে–ময়দানে নেমে কাজ করছেন না বলে অভিযোগ। এমন হাবভাব দেখাচ্ছেন যে এমনিতেই নির্বাচনে সাফল্য মিলবে। তাই বিধানসভা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর নামলেই হবে। এই অভিযোগ দলের কাছে আসতেই সবকিছু নজরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রত্যেকের উপর তাই নজর রাখা হচ্ছে।

এছাড়া দলের নির্বাচিত জনপ্রতিনিধি, নেতা, বিধায়ক, সাংসদ এবং কর্মীরা কেমন কাজ করছেন এবার তা নিজস্ব সূত্র মারফত খবর রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কাজে আইপ্যাক গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করতে শুরু করেছে। দায়িত্ব যাঁকে যা দেওয়া হয়েছে সেসব সঠিকভাবে নেতারা পালন করছেন কিনা নজরদারি রাখছে আইপ্যাক। প্রত্যেকদিন তারা রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছে। ইতিমধ্যেই বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বিধানসভা ভিত্তিক যে ওয়ার রুম তৈরি হয়েছে, সেখান থেকে রোজ রিপোর্ট আসতেই হবে রাজ্যের কাছে। আগামী দিন যাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন না, তাঁদের শাস্তির মুখে পড়তে হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক