জীবন্ত যুবককে ‘ফাঁসিতে’ ঝুলিয়ে প্রকাশ্যে প্রদর্শন জেল কর্তৃপক্ষের, হাড়হিম ঘটনা কোন রাজ্যে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বন্দিশালা কিভাবে পরিবর্তিত হয়ে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গিয়ে জেল কর্তৃপক্ষ যা করলেন, তাতে চক্ষু চড়কগাছ সবার। প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত ট্যাবলোয় এক যুবকের গলায় ‘ফাঁসি’র দড়ি ঝুলিয়ে হাজির করা হল জনসমক্ষে। কিভাবে ফাঁসিতে মানুষকে চিরতরে পরপারে পাঠিয়ে দেওয়া হয় তার লাইভ ডেমো প্রদর্শন করা হল। আঁতকে ওঠার মতো ঘটনা ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভয়াবহ দৃশ্য। সমালোচনার মুখে পড়ে হাস্যকর যুক্তি হাজির করেছেন গুনা জেল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গুনায় প্রশাসনের তরফে আয়োজিত কুচকাওয়াজে বিভিন্ন সরকারি বিভাগের তরফে ট্যাবলো প্রদর্শন করা হয়। গুনার জেল কর্তৃপক্ষের ট্যাবলো আসতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় মঞ্চে বসা মন্ত্রী গোবিন্দ সিংহ রাজপুত সহ অন্যান্য আধিকারিকদের। জেল বিভাগের ট্যাবলোতে ঝোলানো হয়েছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘কৃষ্ণকাল থেকে মোহনকাল পর্যন্ত জেলের বিবর্তন’। অর্থা‍ৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মলগ্নের জেলের সঙ্গে বর্তমান জেলের তফা‍ৎটা তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কিন্তু দেখা যায়, ওই ট্যাবলোয় এক ফাঁসির মঞ্চে গলায় দড়ি অবস্থায় ঝুলে রয়েছেন এক যুবক। পাশে জল্লাদ, চিকি‍ৎসক ও ম্যাজিস্ট্রেটের পোশাক পরে দাঁড়িয়ে তিন জন। আর তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন খোদ জেলার। ওই দৃশ্য দেখে সবাই চমকে ওঠেন। যেখানে ফাঁসির মতো অমানবিক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠেছে, সেখানে কেন মর্মান্তিক মৃত্যুর লাইভ ডেমো দেখাল গুনা জেল কর্তৃপক্ষ সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও সমালোচনার মুখে হাস্যকর যুক্তি হাজির করেছেন গুনা জেলের আধিকারিকরা।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ