‘পাপা আমি অজিত পাওয়ারের সঙ্গে উড়ছি’, দুর্ঘটনার আগে বাবাকে শেষ বার্তা ক্রু সদস্যের

'পাপা আমি অজিত পাওযারের সঙ্গে উড়ছি', মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে বারামতী ওড়ার আগে বাবাকে শেষ ফোনে এমনটাই বার্তা দিয়ে ছিলেন প্রাইভেট চাটার্ড বিমানের ক্রু সদস্য পিঙ্কি মালি

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাপা আমি অজিত পাওযারের সঙ্গে উড়ছি’, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে বারামতী ওড়ার আগে বাবাকে শেষ ফোনে এমনটাই বার্তা দিয়ে ছিলেন প্রাইভেট চাটার্ড বিমানের ক্রু সদস্য পিঙ্কি মালি। বিমান দুর্ঘটনার পর পিঙ্কি এবং তাঁর বাবা শিবকুমার মালির কথোপকথন ভাইরাল হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) মহারাষ্ট্রের রাজনীতিতে বিরাট ক্ষতি হয়ে গিয়েছে। এদিন সকাল পৌনে ৯ টা নাগাদ বারামতী অবতরণের সময় ভেঙে পড়ে অজিত পাওয়ারকে বহন করা বিমানটি। যেখানে ক্রু-পাইলট নিয়ে মোট ৬ জন সদস্য ছিলেন। পাহাড়ের কোলে ভেঙে পড়তেই আগুন ধরে যায় বিমানটি। পুরো চুরমার হয়ে মাটিতে পড়ে বিমানটি। সকলের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। অজিত পাওয়ার- সহ পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। যদিও পুলিশের আসতে ২০ মিনিট দেরি হয়। এরপর তাঁরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন।

অজিত পাওয়ারের মৃত্যুতে গোটা মহারাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আজ বারামতিতে চারটি সভা করার কথা ছিল। কিন্তু সবটাই শেষ হয়ে গেল মুহূর্তেই। পাইলট সম্ভাবি পাঠক, ক্রু সদস্য-সহ মোট ৬ জন মারা গিয়েছেন। এই বিমান দুর্ঘটনার পর একাধিক হাড়হিম তথ্য সামনে এসেছে। যার মধ্যে একটি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি এবং তাঁর বাবা শিবকুমার মালির শেষ ফোনালাপ। মুম্বইয়ের ওরলির বাসিন্দা পিঙ্কি অজিত পাওয়ারকে নিয়ে আকাশে ওড়ার আগে উত্তেজিত হয়ে বাবাকে ফোন করছিলেন। বলেছিলেন, ‘বাবা, আমি অজিত পাওয়ারের সঙ্গে বারামতি যাচ্ছি। তাঁকে নামিয়ে দেওয়ার পর, আমি নান্দেদ যাব। আমরা আগামিকাল কথা বলব।’ এটাই শেষ কথোপকথন ছিল পিঙ্কির সঙ্গে তাঁর বাবার। শিবকুমার সংবাদমাধ্যমকে বলেন, মেয়ের সঙ্গে তাঁর আগামিকাল কথা হওয়ার কথা ছিল। কিন্তু আর ফোন আসল না। তিনি বলেন, ‘আমি মেয়েকে বলেছিলাম, তোমার কাজের পর আমরা কথা বলব। কিন্তু সেই আগামিকাল আর কখনও আসবে না। মেয়ে বলেছিল, সে সাম্প্রতিক বেশ কয়েকটি ভ্রমণে পওয়ারের সঙ্গে থাকবেন। আমি আমার মেয়েকে হারিয়েছি। আমি ঠিক জানি না কী ঘটেছে, কারণ এই ধরনের ঘটনা সম্পর্কে আমার কোনও প্রযুক্তিগত জ্ঞান নেই। আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি। আমি কেবল আমার মেয়ের মৃতদেহ চাই যাতে আমি মর্যাদার সঙ্গে তাঁর শেষকৃত্য করতে পারি। আমি কেবল এটাই কামনা করি’।

বুধবার বিমান দুর্ঘটনায় দিল্লি-ভিত্তিক ভিএসআর ভেঞ্চারস পরিচালিত ভিটি-এসএসকে নিবন্ধিত একটি লিয়ারজেট ৪৫ বিমান ছিল। বিমানটির পাঁচজন যাত্রীরা হলেন, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদীপ যাদব, বিমান পরিচারিকা পিঙ্কি মালি, পাইলট-ইন-কমান্ড সুমিত কাপুর এবং সেকেন্ড-ইন-কমান্ড সম্ভাবী পাঠক। ফ্লাইটের বিবরণ অনুসারে, বিমানটি সকাল ৮:১০ মিনিটে মুম্বই থেকে যাত্রা করে এবং সকাল ৮:৪৫ মিনিটে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, সকাল ৮:৫০ মিনিটে বিধ্বস্ত হয়। ৫ ফেব্রুয়ারি জেলা পরিষদ নির্বাচনের আগে পুনে জেলায় চারটি সমাবেশে ভাষণ দেওয়ার জন্য পাওয়ার যাচ্ছিলেন। অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর জরুরি পরিষেবা এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকারী দলগুলিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়। ঘটনাটি তদন্তের জন্য বুধবার বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) এর একটি দল দিল্লি থেকে পুনের উদ্দেশ্যে রওনা হন।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র