ক্রিকেটারদের ঘুষ দেওয়ার চেষ্টা, দোষী সাব্যস্ত দলের বাংলাদেশি মালিককে ৫ বছরের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মুখ পুড়ল বাংলাদেশের। উঠল শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর সাজা দেওয়া হয়েছে ডাম্বুলা থান্ডার্স দলের মালিক তামিম রহমানের। তিনি জন্মেছেন বাংলাদেশে তবে বর্তমানে তামিম ব্রিটেনের নাগরিক। ম্যাচ গড়াপেটার অভিযোগে পাঁচ বছরের জেল ও ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানের বিরুদ্ধে একজন খেলোয়াড়কে প্রভাবিত করার এবং বাজি ধরার চেষ্টা করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ তিনি স্বীকার করেছেন। অভিযোগ লিগ চলাকালীন ক্রিকেটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন।এই অপরাধে তামিমকে প্রথমে নিম্ন আদালতে চার বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল। পরে কলম্বো হাই কোর্ট সেই সাজা বাড়িয়ে পাঁচ বছর করেছে।

আরও পড়ুন: টি টোয়েন্টির সেরা ব্যাটারের সিংহাসন রইল অভিষেকের দখলে, বড় লাফ সূর্যের

নাম প্রকাশ না করার শর্তে আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, দোষ স্বীকারের পর রহমানকে দোষী সাব্যস্ত করা হয়। শ্রীলঙ্কায় খেলাধুলায় দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে ২০১৯ সালের কঠোর আইনের অধীনে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর আগে ২০২৪ সালে রহমানকে গ্রেপ্তার করা হয়। ছয় বছর আগে প্রিমিয়ার লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি ছিল প্রথম কোনও কর্মকর্তাকে আটকের ঘটনা। ম্যাচ গড়াপেটার অভিযোগ সামনে আসার পরেই তামিম দুবাইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তবে তাঁকে কলম্বো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। 

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা