‘জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ’, বিস্ফোরক স্বীকারোক্তি মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘গোপন কথাটি রবে না গোপনে….।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইনটির সার্থকতা প্রমাণ করলেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ জানুয়ারি) এক সরকারি অনুষ্ঠানে তিনি সরাসরি স্বীকার করে নিয়েছেন, ‘জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। গোটা দেশ জালিয়াতির কারখানা হয়ে উঠেছে।’ প্রধান উপদেষ্টার ওই বিস্ফোরক স্বীকারোক্তি শোরগোল ফেলে দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মনেপ্রাণে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন না বলেই এমন লজ্জার কথা প্রকাশ্যে বলতে পেরেছেন ‘সুদখোর মহাজন’ ইউনূস।’

এদিন রাজধানী ঢাকার বাংলাদেশ-চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে মোল্লা ইউনূস বলেন, ‘বিশ্বের বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা। আমাদের বুদ্ধি আছে না হলে জালিয়াতি করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি।’

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের একটা দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না। শ্রমিক বলে কথা না, বাংলাদেশি কাউকে প্রবেশের অধিকার দেবে না। একটা দুটা দেশ নয়, তালিকাটা ভীষণ লম্বা। যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। ওই মন্ত্রী যার সঙ্গে আমি আলাপ করলাম সে বলল-দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বুঝিয়ে বলছি।আমি বললাম, বোঝান। তিনি তখন বললেন-আমি নিজে গিয়েছিছি এটা দেখার জন্য যে বাংলাদেশিদের কেন প্রত্যাখান করা হচ্ছে তা দেখতে। তো, বিভিন্ন জনের কাগজপত্র দেখাল। শিক্ষার সার্টিফিকেট জালিয়াত। এক মহিলা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছে। কিন্তু তার সার্টিফিকেট ভুয়া। তাকে প্রবেশ করতে দেওয়া হলে তিনি গৃহকর্মীর কাজ করবেন কিন্তু এসেছে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে।’ এর পরে এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘হাজার হাজার মানুষ, সব কিছু ভুয়ো।  পারমিশন ভুয়ো, ব্যাঙ্ক সার্টিফিকেট ভুয়ো। এমন জালিয়াতির দেশ কোথাও দেখিনি।’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের