পঞ্জাব-হরিয়ানা সচিবালয়ে বোমাতঙ্ক, ইমেলে ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

৩০ টি স্কুলে বোমা হুমকির পর এবার পাঞ্জাব-হরিয়ানা সচিবালয়ে বোমাতঙ্ক। উড়ো ইমেলে ভবন উড়িয়ে দেওয়ার হুমকি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ টি স্কুলে বোমা হুমকির পর এবার পঞ্জাব-হরিয়ানা সচিবালয়ে বোমাতঙ্ক। উড়ো ইমেলে ভবন উড়িয়ে দেওয়ার হুমকি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কয়েকটি ইঞ্জিন। বোমা হামলার হুমকি পাওয়ার পর চণ্ডীগড়ের নিরাপত্তা সংস্থাগুলি সতর্কতা অবলম্বন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) পঞ্জাবের 

৩০টি নামি স্কুলে বোমা হুমকি দেওয়া হয়েছে। এর একদিন পরেই পঞ্জাব-হরিয়ানা সচিবালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। হুমকির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই চণ্ডীগড় পুলিশ, বোমা স্কোয়াড এবং ফায়ার ব্রিগেডের গাড়িগুলি ঘটনাস্থলে পৌঁছয়। এবং পুরো প্রাঙ্গণটি খালি করে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি অভিযান শুরু হয়। এই হুমকির পর, পঞ্জাব -হরিয়ানা সচিবালয়ে সেনা মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে শীর্ষ পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং ব্যাপক তল্লাশি চলছে। গতকালই শহরের ৩০ টি স্কুলে বোমা হুমকি দেওয়া হয়েছে, যার ফলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠিক একদিন পরই এই হুমকি দেওয়া হল। বুধবার দুপুর ১:১১ টা নাগাদ পঞ্জাবের ৩০ টি স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর, সমস্ত স্কুলে ইমেলের মাধ্যমে প্রাপ্ত হুমকিগুলি ভুয়ো প্রমাণিত হয়।

পুলিশের সাইবার সেল এখনও তদন্ত করছে।আর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে প্রাপ্ত হুমকিটি এই ইমেলের সঙ্গে যুক্ত কিনা তার তদন্ত করা হচ্ছে। এছাড়া একই সঙ্গে জাতীয় রাজধানী দিল্লির চারটি বেসরকারি স্কুলে বোমা ফেলার হুমকি দেওয়া হয়েছে। উড়ো ফোন-ইমেলে দিল্লির একাধিক স্কুলে বোমা হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দিল্লি ক্যান্ট এলাকার লোরেটো কনভেন্ট স্কুলে সকাল ৮:২২ মিনিটে একটি কলে বোমা হুমকি দেওয়া হয়েছে। সিআর পার্কের ডন বসকো স্কুলে সকাল ৯:১৮ মিনিটে একটি ফোনকলে বোমা হুমকি দেওয়া হয়। আনন্দ নিকেতনের কারমেল স্কুলে সকাল ৯:২২ মিনিটে ফোনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দ্বারকার সেক্টর ২৩-এর কারমেল স্কুল সকাল ৯:২৫ মিনিটে একটি ফোনকলে বোমা হুমকি দেওয়া হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র