১৪ কোটিরও বেশি পাসওয়ার্ড হ্যাকারদের হাতে! আপনার Gmail বা Facebook সুরক্ষিত?

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: লক্ষ্মীবারের সকাল থেকেই টেক দুনিয়ায় একটা বড় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটের খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে প্রায় ১৪৯ মিলিয়ন (১৪ কোটি ৯০ লক্ষ) মানুষের ইমেল আইডি এবং গোপন পাসওয়ার্ড! সংখ্যাটা শুনেই পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। তবে কি কোনও বড় সংস্থার সার্ভার হ্যাক হল? আসল ঘটনাটা কিন্তু একটু অন্যরকম।

রিপোর্ট বলছে, এই বিশাল ডেটাবেস কোনও একটি নির্দিষ্ট সংস্থার থেকে চুরি করা হয়নি। বরং, গত কয়েক বছর ধরে বিভিন্ন ছোট-বড় ওয়েবসাইট এবং অ্যাপ থেকে যা যা ডেটা লিক হয়েছিল, সেগুলোকে এক জায়গায় করে হ্যাকাররা একটা নতুন ‘মহা-ডাটাবেস’ তৈরি করেছে। সোজা বাংলায় বলতে গেলে, পুরনো চুরির মালগুলো এক জায়গায় জড়ো করে নতুন মোড়কে বাজারে ছাড়া হয়েছে।

স্বাভাবিকভাবেই Gmail, Facebook, Instagram, Netflix এবং PayPal-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের কোটি কোটি ইউজার এখন চিন্তায় পড়েছেন।

আসল বিপদটা কোথায়?

আপনার মনে হতেই পারে, “এ তো পুরনো ডেটা, আমার কী হবে?” বিপদটা এখানেই। আমরা অনেকেই অলসতা করে বা মনে রাখার সুবিধার্থে সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করি। একে টেকনোলজির ভাষায় বলে ‘পাসওয়ার্ড রিসাইক্লিং’।

হ্যাকাররা এখন Credential Stuffing Attack নামের একটি পদ্ধতি ব্যবহার করবে। অর্থাৎ, লিক হওয়া আপনার ওই পুরনো পাসওয়ার্ড দিয়ে তারা আপনার বর্তমানের Gmail বা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করবে। যদি সব জায়গায় আপনার পাসওয়ার্ড এক থাকে, তবেই সর্বনাশ!

কীভাবে জানবেন আপনার ডেটা লিক হয়েছে কি না?

ভয় পাওয়ার কিছু নেই। আপনি ঘরে বসেই চেক করতে পারবেন আপনার ইমেল আইডি এই তালিকায় আছে কি না। এর জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম হলো ‘Have I Been Pwned’ ওয়েবসাইটটি। এটি তৈরি করেছেন বিশ্বের অন্যতম সেরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট Troy Hunt। গুগল থেকে শুরু করে বড় বড় টেক জায়ান্টরাও এই সাইটকে ভরসা করে।

চেক করার পদ্ধতি:

১. ব্রাউজারে গিয়ে ‘Have I Been Pwned’ ওয়েবসাইটে যান।

২. বক্সে আপনার ইমেল আইডি লিখুন।

৩. যদি আপনার স্ক্রিন লাল হয়ে যায়, তার মানে আপনার ডেটা লিক হয়েছে।

সাইটটি আপনাকে এটাও বলে দেবে—কোন ওয়েবসাইট থেকে এবং কোন সালে আপনার তথ্য চুরি গেছে।

যদি ডেটা লিক হয়ে থাকে, তবে কী করবেন?

প্যানিক করবেন না। মাথা ঠান্ডা রেখে নিচের ৪টি কাজ এখনই করুন:

  • পাসওয়ার্ড বদলান: যে ওয়েবসাইট থেকে লিক হয়েছে, সবার আগে সেখানে পাসওয়ার্ড বদলে ফেলুন।
  • কমন পাসওয়ার্ড সরান: যদি ওই একই পাসওয়ার্ড আপনি Facebook বা ব্যাংকিং অ্যাপে ব্যবহার করে থাকেন, তবে অবিলম্বে সেগুলোও পরিবর্তন করুন।
  • ইউনিক পাসওয়ার্ড: এখন থেকে প্রত্যেকটি বড় সাইটের জন্য আলাদা আলাদা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন। মনে রাখতে সমস্যা হলে 1Password-এর মতো পেইড পাসওয়ার্ড ম্যানেজার টুল ব্যবহার করতে পারেন, যা নিরাপদ এবং জনপ্রিয়।
  • টু-স্টেপ ভেরিফিকেশন: অবশ্যই আপনার সব অ্যাকাউন্টে Two-Step Verification চালু করুন। এতে পাসওয়ার্ড জানলেও হ্যাকাররা আপনার ফোনে আসা কোড ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।

ডিজিটাল দুনিয়ায় নিজের সুরক্ষা নিজের হাতেই। তাই দেরি না করে এখনই চেক করে নিন আপনি নিরাপদ কি না!

 

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন