সোয়াইতোলিনাকে স্ট্রেট সেটে উড়িয়ে টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

গত মরসুমে ইউএস ওপেন জিতেছিলেন। এই মরসুমেও ব্যতিক্রম হল না। চলতি মরসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন বেলারুশের এই তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপ্রতিরোধ্য এরিনা সাবালেঙ্কা। গত মরসুমে ইউএস ওপেন জিতেছিলেন। এই মরসুমেও ব্যতিক্রম হল না। চলতি মরসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন বেলারুশের এই তারকা। এই নিয়ে পর পর চার বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন এরিনা সাবালেঙ্কা। সেমিফাইনালে স্ট্রেট সেটে দ্বাদশ বাছাই ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাকে (৬-২, ৬-৩) উড়িয়ে দিলেন এরিনা সাবালেঙ্কা। শনিবার (৩১ জানুয়ারি) নামবেন মহিলাদের শীর্ষবাছাই। তৃতীয়বার জয়ের লক্ষ্যে এগিয়ে যাবেন এরিনা সাবালেঙ্কা। জানা গিয়েছে, গ্র্যান্ড স্ল্যামে শেষ ১৩টি ম্যাচেই দাপট নিয়ে জিতেছেন সাবালেঙ্কা।

তবে আজ সাবালেঙ্কার কাছে কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু তিনি যে এরিনাকে এত সহজে হারিয়ে দিতে সক্ষম হবেন তা বোঝা যায়নি। যদিও কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের ইগা শিয়নটেককে হারিয়েই একপ্রকার জিত পাকা করে নিয়েছিলেন সাবালেঙ্কা। তিনি প্রতি মুহূর্তে বুঝিয়েছেন, তিনি যে দিন ছন্দে থাকবেন, সে দিন তাঁর সামনে কেউ টিকতে পারবেন না। মহিলা দের টেনিস সার্কিটে তাঁর থেকে জোরে শট কেউ মারতে পারেন না, এটা প্রমানিত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন সাবালেঙ্কা। তাঁর দাপটে টেনিসে পিছিয়ে পড়েন সোয়াইতোলিনা। রড লেভার এরিনার সমর্থকেরা গ্যালারি থেকে গলা ফাটালেও শেষ মুহূর্তে জয়ের হাসি হাসলেন বেলারুশ তারকা। এদিন সাবালেঙ্কার শটের নিয়ন্ত্রণও ছিল দেখার মতো। সাবালেঙ্কাকে মোকাবিলা করার লক ক্ষমতা ছিলনা সোয়াই তোলিনার, সেটা তাঁর চোখ-মুখ দেখেই স্পষ্ট ছিল।

তবে দ্বিতীয় সেটের শুরুতে সাবালেঙ্কার সার্ভিস ভেঙে ২-০ এগিয়ে যান সোয়াইতোলিনা। কিন্তু তাতে বেশিদূর এগোতে পারেন নি তিনি। গোটা ম্যাচে সোয়াইতোলিনার চারটি সার্ভিস ভেঙেছেন এরিনা। ৬৯ শতাংশ প্রথম সার্ভিস থেকে পয়েন্ট তুলেছেন সাবালেঙ্কা। তাঁর দ্বিতীয় সার্ভিসে পয়েন্ট এসেছে ৭১ শতাংশ। তাই তাঁর পয়েন্ট ছুঁতে পারেননি সোয়াই তোলিনা। যদিও এদিন ম্যাচে সাবালেঙ্কাকে হারিয়ে দেওয়ার জন্যে অনেক লড়াই করেছিলেন সোয়াইতোলিনা। কিন্তু পারেননি। সাবালেঙ্কার বেশ কয়েকটি ক্রস কোর্ট শটের কাছে পৌঁছোতেই পারেননি সোয়াইতোলিনা। ফলে গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন সেমিফাইনালেই শেষ হয়ে গেল ইউক্রেনের এই তারকার। আর অষ্টম বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। গত বার ফাইনালে ম্যাডিসন কিজের কাছে হেরেছিলেন সাবালেঙ্কা। তবে এ বার আরও একটি সুযোগ আছে তাঁর কাছে।শনিবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এরিনা রিবাকিনা বনাম জেসিকা পেগুলা ম্যাচজয়ী তারকার বিরুদ্ধে মাঠে নামবেন সাবালেঙ্কা।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক