পরীক্ষা ছাড়াই ডাক বিভাগে চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনে বাংলায় হবে ২,৯৮২ নিয়োগ

পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! কি তাও আবার হয় নাকি? হ্যাঁ, চাকরিপ্রার্থীদের জন্যে বড় খবর। ভারতীয় ডাক বিভাগে প্রায় ৩০ হাজার নিয়োগ হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! কি তাও আবার হয় নাকি? হ্যাঁ, চাকরিপ্রার্থীদের জন্যে বড় খবর। ভারতীয় ডাক বিভাগে প্রায় ৩০ হাজার নিয়োগ হতে চলেছে। তবে এই নিয়োগের জন্যে কোনও পরীক্ষায় বসতে হবে না। হ্যাঁ, কোনও পরীক্ষা ছাড়াই নিয়োগের সুযোগ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। সম্প্রতি গ্রামীণ ডাক সেবক (GDS), ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই তিনটি গুরুত্বপূর্ণ পদে মোট ২৮,৭৪০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, দেশজুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। তবে রাজ্যবাসীদের জন্যে সুখবর, কারণ পশ্চিমবঙ্গেই প্রায় ২,৯৮২টি শূন্যপদ রয়েছে। যা চাকরিপ্রার্থীদের জন্যে বিশেষ সুযোগ বলে মনে করা হচ্ছে।

বর্তমানে চাকরির বাজার প্রতিযোগিতামূলক হয়ে গিয়েছে। বিশেষ করে সরকারি চাকরি পাওয়া মানেই ভগবানকে পেয়ে যাওয়া। কয়েক লাখ পরীক্ষার্থীদের টপকে একটি সরকারি চাকরি জোটে, তাও অনেক কঠোর পরিশ্রমের পর। সেখানে কোনও পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, যা নিঃসন্দেহে ভাল খবর। জানা যাচ্ছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩১ জানুয়ারি থেকে। আবেদন চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের indiapostgdsonline.gov.in সরকারি ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত নথিপত্র আপলোড করে আবেদন করতে হবে। এই নিয়োগে আবেদনের জন্যে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থাকতে হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়োগের জন্যে কোনও পরীক্ষা হবে না। দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা জারি করা হবে। পাশাপাশি এই নিয়োগের বেতন কাঠামোও যথেষ্ট আকর্ষণীয়। গ্রামীণ ডাক সেবক ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে মাসিক বেতন ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা। ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) পদে মাসিক বেতন ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা। সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের আবেদনমূল্য ১০০ টাকা, টর সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। ২৮ ফেব্রুয়ারি মেধা তালিকা প্রকাশ করা হবে। তাই আপনিও যদি সরকারি চাকরির জন্যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু