সাবধান! মাত্র ৫টি ভুলে বাতিল হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে কেন্দ্রীয় সরকার ভারতীয় মোটরযান আইনের (Motor Vehicles Act) অধীনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও এক বছরের মধ্যেই যদি কোনও চালকের বিরুদ্ধে মাত্র পাঁচটি  ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ড থাকে, তবে তার ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। এই নিয়ম ২০২৬-এর  ১ জানুয়ারি থেকেই  কার্যকর হয়েছে। উল্লেখ্য, কেবলমাত্র এক বছরের মধ্যে সংঘটিত অপরাধই গণ্য হবে—পূর্ববর্তী বছরের কোনও আইন লঙ্ঘন এতে ধরা হবে না।

সংশোধিত নিয়মে বলা হয়েছে, পাঁচ বা তার বেশি অপরাধে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট চালককে ড্রাইভিং লাইসেন্স রাখার অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। তবে লাইসেন্স স্থগিত করার আগে অবশ্যই লাইসেন্সধারীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। অর্থাৎ, শুনানি ছাড়া কোনও একতরফা সিদ্ধান্ত নেওয়া যাবে না। লাইসেন্স কতদিনের জন্য স্থগিত থাকবে, তা নির্ধারণ করবে আঞ্চলিক পরিবহণ দপ্তর (RTO) অথবা জেলা পরিবহণ দপ্তর (DTO)।

জেনে রাখা বাঞ্ছনীয়, ইতোমধ্যে মোট ২৪টি ট্রাফিক অপরাধ তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে যে কোনও পাঁচটি অপরাধ এক বছরের মধ্যে সংঘটিত হলেই চালকের প্রতি কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। উল্লেখযোগ্য অপরাধগুলির মধ্যে রয়েছে—

  • অতিরিক্ত গতিতে গাড়ি চালানো,
  • হেলমেট বা সিটবেল্ট ছাড়া গাড়ি চালানো,
  • ট্রাফিক সিগন্যাল অমান্য করা,
  • জনসমক্ষে অবৈধ পার্কিং,
  • ওভারলোডিং,
  • গাড়ি চুরি,
  • সহযাত্রীদের সঙ্গে হিংসাত্মক আচরণ ইত্যাদি।

উল্লেখযোগ্য বিষয় হল, ছোটখাটো অপরাধও যদি মোট পাঁচটি হয়ে যায়, সেক্ষত্রেও লাইসেন্স স্থগিত হতে পারে।

এই নতুন ব্যবস্থায় ই-চালানই যথেষ্ট, আলাদা করে বারবার ফিজিক্যাল চালান কাটার প্রয়োজন নেই। ফলে নিয়ম ভাঙা চালকদের জন্য রেহাই পাওয়ার সুযোগ এক্ষেত্রে অনেকটাই কম। প্রশাসনের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য অভ্যাসগত অপরাধীদের দমন করা এবং সড়ক দুর্ঘটনা কমানো।

এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধনীতে বকেয়া টোল ফি-কে গুরুত্বপূর্ণ যান পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। যদি কোনও গাড়ির টোল ট্যাক্স বকেয়া থাকে, তবে আন্তঃরাজ্য ট্রান্সফারের NOC, ফিটনেস সার্টিফিকেট নবীকরণ এবং বাণিজ্যিক গাড়ির জাতীয় পারমিট দেওয়া হবে না। এমনকী প্রযুক্তিগত ত্রুটির কারণে টোল কাটা না হলেও তা টোল বকেয়া হিসেবেই গণ্য হবে।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র