বিয়ের পাগড়িতেই মৃত্যুফাঁদ, পথের কাঁটা সরাতে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার স্ত্রী

মধ্য প্রদেশ থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ঘটনাটি ঘটেছে, ঝাবুয়ায়। যেখানে কৈলাস মাল নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে নাচতে বারণ, চরম ঝামেলার পর স্বামীকে বিয়ের পাগড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করল স্ত্রী। হ্যাঁ, মধ্য প্রদেশ থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ঘটনাটি ঘটেছে, ঝাবুয়ায়। যেখানে কৈলাস মাল নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। ইতিমধ্যেই কৈলাসকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। কিন্তু কেন স্বামীকে হত্যা করলেন মহিলা? পুলিশ সূত্রের খবর, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পুলিশের ১১২ নম্বরে কেউ একজন ফোন করে জানান যে, কৈলাসে র নিথর দেহ পড়ে রয়েছে তাঁর বাড়িতে। যার খবর পেয়েই ঝাবুয়ার এসডিওপি এবং থানার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

প্রাথমিক তদন্তে কৈলাসের মৃত্যু সন্দেহজনক মনে হলেও পরে ময়না তদন্তের রিপোর্টে পুলিশ নিশ্চিত হন যে, কৈলাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ফৌজ দারি কার্যবিধির ১০৩ (১) ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর পুলিশি তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারেন যে, ঘটনার আগের রাতে কৈলাস এবং তাঁর স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কৈলাসের স্ত্রী অন্যান্য পুরুষদের সঙ্গে খুল্লামখুল্লা নাচছিলেন। এরপর স্বাভাবিকভাবেই কৈলাস তাঁর স্ত্রীকে নাচতে নিষেধ করেন। এরপর বাড়িতে ফিরে দুজনের মধ্যে চরম তর্কাতর্কি শুরু হয়।

আগে থেকেই স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন কৈলাস। যার ফলে তাঁদের মধ্যে প্রায়শই ঝগড়া হত। আর বিয়ের বাড়ি থেকে ফিরে আসার পর যে দ্বন্দ্ব শুরু হয়েছিল কৈলাস ও তাঁর স্ত্রীর মধ্যে, তাতেই ক্ষুব্ধ হয়ে তাঁর স্ত্রী বাড়িতে থাকা পাগড়িকে দড়ির মতো করে বেঁধে ঘুমন্ত অবস্থায় কৈলাসকে শ্বাসরোধ করে হত্যা করেন। আশ্চর্যজনক বিষয় হল, ওই পাগড়িটি ছিল কৈলাসের বিয়ের পাগড়ি। বিয়ের স্মৃতি দিয়েই স্বামীকে খুন করলেন মহিলা।তবে এই ঘটনায় যেহেতু কোনও প্রত্যক্ষদর্শী ছিল না, তাই মামলাটির তদন্ত করা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং ছিল। এই মামলার তদন্তে পুলিশ একটি সাইবার সেল এবং বিশেষ দল গঠন করেছিল। আর প্রমাণ সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। এই সাফল্যের জন্য, পুলিশ সুপার পুলিশ দলের জন্য নগদ পুরষ্কার ঘোষণা করেছেন।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র