মর্নিং ওয়াক বিভীষিকাময়! পড়শির পোষা কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত মহিলা

ঘটনাটি ঘটেছে ২৬ জানুয়ারি সকাল ৬:৫৪ মিনিট নাগাদ এইচএসআর লেআউটের শিক্ষক কলোনিতে। যখন একজন মহিলা প্রাতঃভ্রমণের জন্যে রাস্তায় বেরিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথকুকুরের আক্রমণ থেকে জনসাধারণকে বাঁচাতে ২০২৫ সালের জুলাইয়ে একটি ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছে, প্রতিটি পাড়ার কুকুরদের সরিয়ে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। তাদের টিকাকরণ করাতে হবে। আর তা করতে হবে এলাকার পুরসভার কর্মীদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে দেশজুড়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। সুপ্রিম রায়ের তীব্র নিন্দা করেন পশুপ্রেমীরা। কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়ে অনড় থাকে। তবে সুপ্রিম কোর্টের এই রায়টি যুক্তিযুক্ত ভাবে সম্মত। কারণ রাস্তায় মাঝে মধ্যেই কুকুরদের আক্রমনে বিপদে পড়েন সাধারণ মানুষ। যে কারণে জলাতঙ্ক রোগের সংখ্যা বেড়েই চলেছে।

তবে শুধু পথকুকুর নয়, পোষ্য কুকু্রও নিরাপদ নয়। এবার পোষা কুকুরের একটি ভয়ানক ভিডিও ভাইরাল হল। ভিডিওটি বেঙ্গালুরুর একটি আবাসিক এলাকার। ঘটনাটি ঘটেছে ২৬ জানুয়ারি সকাল ৬:৫৪ মিনিট নাগাদ এইচএসআর লেআউটের শিক্ষক কলোনিতে। যখন একজন মহিলা প্রাতঃভ্রমণের জন্যে রাস্তায় বেরিয়েছিলেন। রাস্তার মাঝেই কোনও উস্কানি ছাড়াই পাশের বাড়ির একটি পোষ্য কুকুর তাঁকে আক্রমণ করে। প্রথমেই তাঁর ঘাড়ে কামড় দেয়। এরপর তাঁর চিৎকার শুনে একজন লোক তাঁকে উদ্ধার করতে ছুটে গেলে, কুকুরটি তাঁর উপরও আক্রমণ করে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, লোকটি কুকুরটিকে ঘাড় ধরে মহিলার থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

এরপর কুকুরটির সঙ্গে পুরুষটির চরম লড়াই হয়। তখন মহিলাটি উঠে, ঘরের ভিতরে পালিয়ে যায়। এবং তাঁর বাড়ির পিছনের গেটটি বন্ধ করে দেয়। কুকুরের আক্রমণে ব্যক্তিটির মুখ, হাত এবং পায়ে আঘাত লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রমণের ফলে মহিলার গভীর ক্ষত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর সেলাই পড়েছে। কুকুরের মালিকের অবহেলার অভিযোগে ভুক্তভোগী মহিলার স্বামী এইচএসআর লেআউট থানায় অভিযোগ দায়ের করেছেন। সুপ্রিম রায়ের পরেও এমন চারপেয়িদের খুল্লামখুল্লা ঘুরে বেড়ানোতে আতঙ্ক প্রকাশ করেছেন সেই এলাকার লোকজন।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র