চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট বড় বালাই, আনন্দপুর অগ্নিকাণ্ডে নিহতদের ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মোদির

নিজস্ব প্রতিনিধি: আনন্দপুর অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩০ জানুয়ারি) নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অফিসিয়ালি সমাজমাধ্যমের পাতায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আর প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। আর আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।’ ভোটের আগেই নতুন হাতিয়ার মোদির। এদিকে নরেন্দ্রপুর নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। এ কথা গত মঙ্গলবার রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন।

যাই হোক, শুক্রবার পর্যন্তও আনন্দপুর কাণ্ডে ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি ছিল। কিন্তু এখনও পর্যন্ত ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২৫ জনের ঝলসানো দেহাংশের হদিশ মিলেছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক সংখ্যা বলতে পারেননি বারুইপুর পুলিশ জেলার একজন শীর্ষ আধিকারিক। ইতিমধ্যেই নিহতদের শনাক্ত করার জন্যে DNA সংগ্রহ করা হয়েছে। আর সেগুলি পরীক্ষার জন্য কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-তে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পরেই নিহতদের সঠিক পরিচয় জানা যাবে। বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। এই মূহুর্তে আনন্দপুরে গুদামের টিনের শেড উপড়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। সেখানে আরও কোনও দেহাংশ পড়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। সোমবার (২৬ জানুয়ারি) ভোর তিনটে নাগাদ আনন্দপুরে অবস্থিত ওয়াও মোমো, অনলাইন ফুড ডেলিভারি সংস্থার পরপর দুটো গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২৫ জনের দেহাংশ পাওয়া গিয়েছে। তবে কোনও দেহ চেনার উপায় নেই। আগুনে পুড়ে ঝলসে গিয়েছে দেহগুলি। ইতিমধ্যেই ঘটনাস্থলে ভারতীয় ন্যায় সংহিতার ১৬২ ধারা জারি করা হয়েছে। এই মর্মে লাগানো হয়েছে একটি নোটিস। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এই গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে আটক করে বারুইপুরের জেলা পুলিশ দফতরে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার-সোমবার ভোর তিনটে নাগাদ নরেন্দ্রপুর থানার অন্তর্গত আনন্দপুরের ডেকরেটর্সের অফিস গোডাউন দাউ দাউ করে আগুন ধরে ওঠে। তেল, গ্যাস, বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীতে দ্রুত আগুন ধরে যায়। সেই মুহূর্তে বেরোনোর পথ না পেয়েই পরপর মৃত্যু হয় কর্মীদের। গোডাউনের পাশেই ডেকরেটর্সের অফিস। সেখানেই থাকতেন কর্মীরা। প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলত রান্না। কর্মীদের থাকার জায়গায় একটি দরজা রয়েছে। আগুন লাগায় দরজা কার্যত বন্ধ হয়ে যায়! কোনও মতে সেখান থেকে বের হন কর্মীরা! কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কারণ অফিসের পাশের গোডাউনেও আগুন জ্বলে ওঠে! তাই জ্বলন্ত গোডাউন পেরিয়ে কর্মীরা শেষমেষ বাইরে বেরোতে পারেনি। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু হয়। আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেট জাত খাবার, ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা থাকত। তাই কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। তবে অনুমান, গুদামের ভিতরে থাকা কর্মীদের জন্যে রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ প্রথমে অনলাইন খাবার সরবরাহ করা সংস্থার গোডাউন আগুন লাগে। সেখান থেকে পাশের ডেকরেটার্সের গোডাউন আগুন ধরে যায়। গুদামের পরিসর এতটাই ছোট, ছিল যে, তাতে মাত্র একটা দরজা ছিল। তাই আগুন লাগার পর কর্মীরা সেখান থেকে বেরোতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়া এত বড় একটা গুদামে কেন কোনও অগ্নি নির্বাপক যন্ত্র (Fire Extinguisher) নেই, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ