‘মানুষের দরজায়-দরজায় পৌঁছে যান’, ভবানীপুরের কাউন্সিলর ও বিএলএ ২-দের নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআরে যাতে যোগ্য কোনও ভোটারের নাম বাদ না যায় সে জন্য মানুষের দরজায়-দরজায় পৌঁছে যেতে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ওয়ার্ডের কাউন্সিলরদের বিশেষ নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কাউন্সিলর নয়, বিএলএ-২ হিসাবে যাঁরা দায়িত্ব পালন করছেন তাঁদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রীর কথায়, ‘এবারের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন দূরাচারের বিরুদ্ধে এই লড়াই। আপনাদের আগামী কয়েকদিন লড়াই দিতে হবে। আরও বেশি পরিশ্রম করতে হবে। প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছে যান। আরও বেশি করে স্ক্রুটিনি করুন।’

কলকাতা পুরসভার যে আটটি ওয়ার্ড রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেগুলি হল—৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড। এখানে স্থানীয় স্তরে সংগঠন থেকে শুরু করে নাগরিক পরিষেবা এবং প্রশাসনিক সমন্বয় নিয়েই কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। কারণ এই বিধানসভা কেন্দ্রেই সব থেকে বেশি মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ গত বছরের ১৬ ডিসেম্বর এসআইআর নিয়ে ভবানীপুরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাসের ব্যবধানে আবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের কাউন্সিলর ও বিএলএ ২-দের সঙ্গে শুক্রবার কালীঘাটের বাড়িতে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এসআইআর নিয়ে বৈঠক করবেন মমতা। তার আগে এদিন দলের কাউন্সিলর ও বিএলএ ২-দের সঙ্গে তাঁর বৈঠক ছিল অর্থবহ।

সূত্রের খবর, এদিনের বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাক হয়েছে আর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই। ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছা করেই এমনটা করা হচ্ছে।’ অবাঙালি অধ্যুষিত ৬৩ ও ৭২ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে কড়া নজর রাখারও নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এসআইআর সংক্রান্ত কাজকর্ম নিয়ে প্রতিদিনই দক্ষিণ কলকাতার দলের জেলা সভাপতি দেবাশিস কুমার ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের কাছে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন মমতা।

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র