দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দায়িত্ব নিয়ে থানার ওসিদের সঙ্গে লালবাজারে বৈঠকে নয়া পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নিলেন সুপ্রতিম সরকার। বিদায়ী পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাত থেকে দায়িত্বভার বুঝে নিলেন তিনি। শনিবার পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে সব থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের নিয়ে বৈঠকে বসলেন সুপ্রতিম সরকার(Supratim Sarkar)। শহরকে অপরাধমুক্ত করার পাশাপাশি মহানগরীতে ক্রাইম রুখতে দিলেন একাধিক নির্দেশ। কলকাতা পুলিশে বিভিন্ন পদে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সামনে। শুক্রবার কলকাতা পুলিশের ৫২ জন ইন্সপেক্টরকে বদলি করা হয় বিভিন্ন থানায়।

এদিকে, শনিবার দুপুরে লালবাজারে(Lalbazar) এসে দায়িত্বভার নেন নয়া পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। নয়া পুলিশ কমিশনারকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে লালবাজার থেকে বেরিয়ে যান বিদায়ী পুলিশ কমিশনার মনোজ ভার্মা(Manoj Verma)। শুক্রবার বিকেলে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে কলকাতার নয়া পুলিশ কমিশনারের নাম হিসেবে সুপ্রতিম সরকারের নাম ঘোষণা করা হয়। ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার এর আগে কলকাতা পুলিশে গুরুত্বপূর্ণ একাধিক পদে ছিলেন। কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি পদে নিয়ে আসা হয় ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে।

অন্যদিকে, কলকাতা পুলিশে বড়সড় রদবদল করা হল।বিভিন্ন থানার ও বিভাগের ৫২ জন পুলিশ আধিকারিকদের বদলি করা হল।একাধিক থানার ওসিদের রদবদল করা হয়।রদবদল করা হল একাধিক থানার অতিরিক্ত পদে থাকা ওসি দের।রদবদল করা হয় এসটিএফ, ইবি, এস বি’র পুলিশ আধিকারিকদেরও। পঞ্চসয়া থানার ওসি সঞ্জয় মুখার্জিকে বদলি করা হয় দক্ষিণবন্দর থানার ওসি পদে ।হেস্টিংস থানার ওসি চৈতন ছাপায়ারকে বদলি করা হয় পঞ্চাশয়ার থানার ওসি পদে ।দক্ষিণবন্দর থানার ওসি সুব্রত দাসকে বদলি করা হয় ওসি হেস্টিংস পদে। 

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ