রাত পোহালেই ভারত-পাক মহাযুদ্ধ, বৈভবদের গুরুমন্ত্র সচিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অনূর্ধ্ব-১৯ দল রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের মুখোমুখি হবে। এশিয়া কাপের বদলা নিতে মরিয়া বৈভব-আয়ুষরা, এই হাই-ভোল্টেজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচ নিয়ে দেশ জুড়ে চড়ছে উত্তেজনার পারদ। ২২ গজের ময়দানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ছোটরা মুখোমুখি হওয়ার আগে তাঁদের গুরুত্বপূর্ণ বার্তা দিত দেখা গেল ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকরকে। চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়ার আগে সচিনের বার্তা সত্যি অনুপ্রেরণামূলক বলে মনে করছেন অনেকেই। 

ভিডিও কলের মাধ্যমে ভারতের খুদে খেলোয়াড়দের উৎসাহিত করতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকে। সেই ভিডিও শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) । ভারতের ছোটদের সঙ্গে মাস্টার ব্লাস্টার খোলামেলা ভাবে কথা বলেন। তাঁদের শোনান নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা। আয়ুষ মাত্রে এবং বৈভব সূর্যবংশী সহ বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা এই ভিডিও সেশনে উপস্থিত ছিলেন। ২২ গজের ময়দানে চাপ মোকাবিলা, প্রত্যাশা পূরণ করা এবং টুর্নামেন্ট ক্রিকেটের চ্যালেঞ্জগুলি কীভাবে মোকাবিলা করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তেন্ডুলকর। BCCI-এর শেয়ার করা ছবিতে, অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের খেলার অন্যতম সেরা আইকনের পরামর্শ নিতে মগ্ন হয়ে থাকতে দেখা গিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচিন  তেন্ডুলকরের সাথে একটি ভার্চুয়াল আলাপচারিতা করেছে। এটি ছিল একটি অমূল্য অভিজ্ঞতা, পরবর্তী প্রজন্ম একটি ক্রমবর্ধমান খেলায় সাফল্য  অর্জনের জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলি সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি পেয়েছে – কেবল প্রযুক্তিগত দক্ষতা এবং ফিটনেসই নয়, বরং মনোযোগী, শৃঙ্খলাবদ্ধ, নম্র এবং সাফল্যের ভিত্তি বজায় রাখার গুরুত্বও। ” 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের পারফর্মেন্স এখন সত্যি নজরকাড়া। ভারতের ছোটদের দল  সবকটি ম্যাচই বড় ব্যবধানে জিতেছে। জিম্বাবয়ের বিরুদ্ধে ভারতের ২০৪ রানের বিশাল জয় টুর্নামেন্টে তাদের শক্তি বুঝিয়ে দিয়েছে।  তবে, পাকিস্তান ভারতের একটি পরিচিত এবং চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। ২০২৫ সালের ২১ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ভারতকে পরাজিত করেছিল। সেই ম্যাচে, ব্যাটসম্যান সমীর মিনহাসের দুর্দান্ত ইনিংসের জেরে পাকিস্তান ৮ উইকেটে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ করে এবং ভারত ১৫৬ রানে অলআউট হয়। সেই ক্ষত সারিয়ে এবার তাঁদের জবাব দিতে সমস্ত চেষ্টা যে ভারত করবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

. 

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের