সাধারণ মানুষের জন্য আমরা কাজ করব, দায়িত্বভার নিয়ে মন্তব্য নয়া ডিজি পীযূষ পাণ্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: “একটা টিম হয়ে আমরা কাজ করব। সাধারণ মানুষের জন্য আমরা কাজ করব।”মন্তব্য নয়া ডিজি পীযূষ পাণ্ডের।শনিবার রাজ্যের নতুন ডিজি হিসাবে ভবানী ভবনে এসে দায়িত্ব গ্রহণ করলেন পীযূষ পাণ্ডে। বিদায়ী দায়িত্বপ্রাপ্ত ডিজি রাজীব কুমার তার দায়িত্বভার নয়া ডিজি পীযূষ পাণ্ডের হাতে অর্পণ করেন।দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডে(DG Piyush Pandey) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আজ জয়েন করেছি।আমার সব সহকর্মী উপস্থিত রয়েছে।একটি টিম হয়ে কাজ করব। সাধারণ মানুষের জন্য আমরা আছি।”সামনেই বিধানসভা নির্বাচন। সেখানে কোন কাজকে আগে ফোকাস করবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নতুন ডিজি বলেন সবে দায়িত্ব নিলাম। একটু বুঝে নিতে দিন। পরবর্তীকালে এ বিষয়ে জানাবো। এখনই এ নিয়ে কিছু বলা ঠিক নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) নতুন ডিজির নাম ঘোষণা হওয়ার পর শুক্রবার রাতে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, পীযূষ পাণ্ডে ভালো আইপিএস অফিসার। তবে তিনিই কতটা ভালো কাজ বর্তমান রাজ্য সরকারের অধীনে থেকে করতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিরোধী দলনেতা। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার প্রসঙ্গে বিরোধী দলনেতা টিপ্পিনি কাটলেও নয়া ডিজি প্রসঙ্গে তিনি কোন বিরূপ মন্তব্য করেন নি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শুক্রবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় পীযূষ পাণ্ডে রাজ্য পুলিশের নয়া ডিজি।

একইসঙ্গে কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হন সুপ্রতিম সরকার(Supratim Sarkar)। এর পাশাপাশি রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্ব পান বিনীত গোয়েল। কলকাতা পুলিশের বর্তমান পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ডিরেক্টর সিকিউরিটি পদে পাঠানো হয়। রাজ্য পুলিশের এস টিএফের এডিজি হন জাভেদ সামিম। গত কয়েকদিন ধরেই রাজ্য পুলিশের ডিজি পদে নতুন দায়িত্ব কে নেবেন তাকে কেন্দ্র করে জোর জল্পনা চলছিল। ৩১ জানুয়ারি বর্তমান অস্থায়ী dg রাজীব কুমার অবসান নেন। তার আগে শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের ডিজি পদে এবং কলকাতা পুলিশের কমিশনার সহ একাধিক গুরুত্বপূর্ণ পুলিশ পদে রদবদল ঘটানো হয়। এর আগে নবান্ন থেকে স্থায়ী ডিজি পদে নিয়োগের জন্য নামের তালিক কেন্দ্রের কাছে পাঠানো হয়। অন্যদিকে, কলকাতা পুলিশে বড়সড় রদবদল করা হয়।বিভিন্ন থানার ও বিভাগের ৫২ জন পুলিশ আধিকারিকদের বদলি করা হয়।একাধিক থানার ওসিদের রদবদল করা হয়।রদবদল করা হয় একাধিক থানার অতিরিক্ত পদে থাকা ওসি দের।রদবদল করা হয় এসটিএফ, ইবি, এস বি’র পুলিশ আধিকারিকদেরও।

পঞ্চসয়া থানার ওসি সঞ্জয় মুখার্জিকে বদলি করা হয় দক্ষিণবন্দর থানার ওসি পদে ।হেস্টিংস থানার ওসি চৈতন ছাপায়ারকে বদলি করা হয় পঞ্চাশয়ার থানার ওসি পদে ।দক্ষিণবন্দর থানার ওসি সুব্রত দাসকে বদলি করা হয় ওসি হেস্টিংস পদে। বেলেঘাটা থানার ওসি প্রসেনজিৎ পোদ্দারকে বদলি করা হয় আর্মহাস্ট স্ট্রিট থানার ওসি পদে। ওই থানার বর্তমান ওসি সৈকত নিয়োগীকে বদলি করা হয় বেহালা থানার ওসি পদে। ফুলবাগান থানার ওসি সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে বদলি করা হয় হরিদেবপুর থানায়। নিউ আলিপুর থানার ওসি অলোক কুমার সরকারকে বদলি করা হয় ফুলবাগান থানার ওসি পদে। কসবা থানার অতিরিক্ত ওসি সুভাষ মন্ডলকে বদলি করা হয় নিউ আলিপুর থানার ওসি পদে। চারু মার্কেট থানার ওসি সমরেন্দ্র চক্রবর্তীকে বদলি করা হয় গিরিশ পার্ক থানার ওসি পদে । তারাতলা থানার ওসি সুশান্ত কুন্ডুকে বদলি করা হয় চারু মার্কেট থানার ওসি পদে। পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্করকে বদলি করা হয় বউবাজার থানার ওসি পদে ।গিরিশ পার্ক থানার ওসি হীরক দলপতিকে বদলি করা হয় পার্কস্ট্রিট থানার ওসি পদে। আনন্দপুর থানার অতিরিক্ত ওসি প্রকৃতেশ ঘোষকে বদলি করা হয় তপসিয়া থানার ওসি পদে। তিলজলা থানার ওসি সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়কে বদলি করা হয় উত্তর কলকাতার সিঁথি থানার ওসি পদে। বেহালা থানার ওসি অনিমেষ হাওলাদারকে বদলি করা হয় তিলজলা থানার ওসি পদে।

রিজেন্ট পার্ক থানার ওসি অরিজিৎ চট্টোপাধ্যায়কে বদলি করা হয় বেলিয়াঘাটা থানার ওসি পদে। ঠাকুরপুকুর থানার ওসি রাকেশ কুমার সিংকে বদলি করা হয় বেনিয়াপুকুর থানার ওসি পদে। হরিদেব পুর থানার ওসি প্রসূন দে সরকারকে বদলি করা হয় আনন্দপুর থানার ওসি পদে। চারু মার্কেট থানার অতিরিক্ত ওসি কুন্তল বিশ্বাসকে বদলি করা হয় ঠাকুরপুকুর থানার ওসি পদে। বেলিয়াঘাটা থানার অতিরিক্ত ওসি রাজু দাসকে বদলি করা হয় তারাতলা থানার ওসি পদে। ফুলবাগান থানার অতিরিক্ত ওসি জয়ন্ত কুমার সরকারকে বদলি করা হয় চিৎপুর থানার অতিরিক্ত ওসি পদে। রিজেন্ট পার্ক থানার নতুন ওসি হন করুণাশংকর সিং। ফুলবাগান থানার অতিরিক্ত ওসি জয়ন্ত কুমার সরকারকে বদলি করা হয় চিৎপুর থানার অতিরিক্ত ওসি পদে। তালা থানার অতিরিক্ত ওসি পল্লব বিশ্বাসকে বদলি করায় বউবাজার থানার অতিরিক্ত ওসি পদে। টালা থানার অতিরিক্ত ওসির দায়িত্ব পেলেন অনির্বাণ হালদার। নিউ আলিপুর থানার অতিরিক্ত ওসি বিমল বিশ্বাস বদলি হন হরিদেবপুর থানার অতিরিক্ত ওসি পদে। নেতাজি নগর থানার অতিরিক্ত ওসি সুব্রত পান্ডে বদলি হন নিউ আলিপুর থানার অতিরিক্ত ওসি পদে। চারু মার্কেট থানার অতিরিক্ত ওসি পদে দায়িত্ব পেলেন অমর বিশ্বাস। যাদবপুর থানার অতিরিক্ত ওসি বাবাই ভট্টাচার্য বদলি হন বউবাজার থানার অতিরিক্ত ওসি পদে। বউবাজার থানার বর্তমান অতিরিক্ত ওসি রাজকুমার মিশ্রা বদলি হলেন শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি পদে। যাদবপুর থানার বর্তমান অতিরিক্ত ওসি’র দায়িত্বে এলেন সঞ্জীব চক্রবর্তী। ফুলবাগান থানার অতিরিক্ত ওসি পদে এলেন অতনু রায়। শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি শুভঙ্কর বসাক বদলি হলেন আনন্দপুর থানার অতিরিক্ত ওসি পদে। এন্টালি থানার অতিরিক্ত ওসি পদে এলেন মণীশ সিং। ওয়েস্ট পোর্ট থানা অতিরিক্ত ওসি পদের দায়িত্ব পেলেন তন্ময় মাইতি। রাজবাগান থানার অতিরিক্ত ওসি পদে এলেন শিলাস টোপ্পো । তপসিয়া থানার অতিরিক্ত ওসি’ র দায়িত্ব পেলেন শিলাদিত্য শর্মা। নেতাজি নগর থানার অতিরিক্ত ওসি পদে এলেন সুদীপ্ত দেবঘড়িয়া। বেলেঘাটা থানার অতিরিক্ত ওসি পদে এলেন সুমন দে।পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি পদে এলেন তন্ময় সামন্ত। তপসিয়া থানার বর্তমান ওসি রাজীব সাহু বদলি হলেন এসটিএফে। সিঁথি থানার ওসি সুমিত কুমার ঘোষকে বদলি করা হল সিকিউরিটি কন্ট্রোলে। চিৎপুর থানার অতিরিক্ত ওসি ফইয়াজ আহমেদকে বদলি করা হয় কলকাতা গোয়েন্দা বিভাগে। পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রশান্ত কুমার দাসকে ট্রাফিক বিভাগে বদলি করা হয়। রাজবাগান থানার অতিরিক্ত ওসি নরবাত রাকেশ বার্লাকে ভর্তি করা হয়েছে কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চে। এন্টালি থানার অতিরিক্ত ওসি শুভ্রজিৎ বন্দ্যোপাধ্যায় কে বদলি করা হয়েছে কলকাতা গোয়েন্দা বিভাগে। ওয়েস্টবোর্ড থানার অতিরিক্ত ওসি প্রতীক মুর্মুকে বদলি করা হয় হোম গার্ড অফিসে। ওসি এসএসডি পাশ সুকান্ত পালকে বদলি করা হয় ওসি পাশ ইএসডি পদে। একই সঙ্গে তিন ইন্সপেক্টর অম্লান কিশোর দে কে কলকাতা গোয়েন্দা বিভাগে, সিরিং তামাংকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে এবং তথাগত সাধুকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির