অন্ধবিশ্বাসের কোপ, ডাইনি অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ পাঁশকুড়ায়, পুলিশের দ্বারস্থ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশ শতকেও কুসংস্কারের অন্ধকার! পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় ডাইনি অপবাদকে ঘিরে এক আদিবাসী পরিবারকে মানসিক হেনস্তার গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্রে খবর, কুসংস্কারের অভিযোগ তুলে ওই পরিবারকে ভয় দেখানো ও সামাজিকভাবে চাপে ফেলার চেষ্টা চলছে। ঘটনায় আতঙ্কিত পরিবারটি আদিবাসী সংগঠনের সহায়তা চেয়েছে। পাঁশকুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের আলালপাড়া গ্রামে। বছর পনেরোর এক কিশোরী দীর্ঘদিন ধরে অসুস্থ বলে জানা গিয়েছে। পরিবারের দাবি মেয়েটি সম্প্রতি অস্বাভাবিক কথা বলছে। ভারতের শরণাপন্ন হলেও তেমন উন্নতি হয়নি এই পরিস্থিতিতে কেশরীর পরিবারের একাংশ অভিযোগ তোলে, গ্রামেই থাকা একটি আদিবাসী পরিবার নাকি ‘তুকতাক’ করেছে, যার ফলেই অসুস্থতা। অভিযোগের ভিত্তিতে গ্রামে বলেছি সভা ডাকা হয় এবং সেখানে তথাকথিত স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন যাত্রীরা, অতিরিক্ত ভিড়ের কারণে চরম বিপর্যয়, প্রশ্নের মুখে রেল

আরও অভিযোগ, নাবালিকার পরিবারের সদস্যদের একটি গাড়িতে করে খড়গপুর গ্রামীণ ব্লকের মকসুদপুর এলাকার তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই তান্ত্রিক নাকি তুকতাকের কথা বলেন। ফিরে এসে শনিবার ফের সালিশি সভা বসে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযুক্ত পরিবারে কোন ক্ষতি হলে কেউ দায় নেবেনা গ্রামের। এমন হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

রবিবার আবার তান্ত্রিক গ্রামে আসবেন এবং নতুন করে সালিশি সভা বসতে পারে। এই খবরে আতঙ্ক আরও বেড়েছে। ওই আদিবাসী পরিবারের এক মহিলা সদস্য জানান, তাঁকে, তাঁর স্বামী ও শাশুড়িকে ডাইনি বলে দাগানো হচ্ছে। তান্ত্রিকের ভয় দেখানো কথায় তাঁরা চরম আতঙ্কে রয়েছেন।

এই পরিস্থিতিতে পরিবারটি ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির কাছে লিখিত আবেদন জানিয়েছে। সংগঠনের সম্পাদিকা আরতি সিং জানান, ডাইন প্রথা একটি কুসংস্কার, অভিযোগের সত্যতা যাচাই করে এলাকায় গিয়ে সকলের সঙ্গে কথা বলা হবে এবং প্রয়োজনে বিজ্ঞান মঞ্চের সহায়তায় সচেতনতা গড়ে তোলা হবে। পাঁশকুড়া থানার আইসি রাহুল দেবনাথ বলেন, এখনও লিখিত অভিযোগ আসেনি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়