‘রেকর্ড গড়েছেন নির্মলা, বাজেটে রয়েছে ভবিষ্যতের দিশা’, অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মোদি

নির্মলার ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬), তৃতীয় মোদি সরকারের নবম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এআই প্রযুক্তি-সহ একাধিক খাতে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আর নির্মলা সীতারামনের এই বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সংসদে প্রায় দেড় ঘন্টার ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর ২০২৬-২৭ সালের বাজেট ভাষণ শেষ করেছেন। যেখানে তিনি প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং আর্থিক স্থিতিশীলতার উপর ভিত্তি করে সরকারের অর্থনৈতিক রোডম্যাপ তুলে ধরেন। যদিও নির্মলার মূল ঘোষণাগুলির মধ্যে রয়েছে, ২০২৬-২৭ সালে সরকারি মূলধন ব্যয় ১২.২ লক্ষ কোটি টাকায় বৃদ্ধি করা। ভাষণে স্বাস্থ্য, ক্রীড়া, পর্যটন এবং নারী-নেতৃত্বাধীন উদ্যোগগুলিতে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া বিগত বছরগুলির মতো, নির্মলা সীতারামনের বক্তৃতায় আয়কর ঘোষণাগুলিতে বেশি নজর দেওয়া হয়েছে।

নির্মলার ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন। এই বাজেট বিকশিত ভারতের  অন্যতম পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। বাজেটে নারীশক্তির ক্ষমতায়নের উপরে জোর দেওয়া হয়েছে বলে দাবি মোদির। নির্মলা দেশের মহিলা অর্থমন্ত্রী হিসেবে টানা নয়বার বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন বলে দাবি প্রধানমন্ত্রীর। তিনি আরও বলেন, ‘ভারতের ১৪০ কোটি নাগরিক কেবল বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে সন্তুষ্ট নন, তারা যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চান। আজকের বাজেট ঐতিহাসিক, কারণ এটি নারী শক্তি এবং নারী ক্ষমতায়নের প্রতি ভারতের প্রতিশ্রুতি তুলে ধরেছে। এই বাজেট উচ্চ মূলধন এবং আর্থিক ঘাটতি ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য রক্ষা করবে। একজন মহিলা অর্থমন্ত্রী হিসেবে, নির্মলা টানা নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করে নতুন রেকর্ড গড়েছেন।’

তিনি আরও বলেন, ‘এই বাজেট বিপুল সুযোগের সম্ভার। দেশবাসীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করবে। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের নয়া দিশা খুলে দেবে। দীর্ঘমেয়াদী জাতীয় লক্ষ্য অর্জনের লক্ষ্যে এই বাজেট গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বাজেট ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের দিকে আমাদের উচ্চ যাত্রার একটি শক্তিশালী ভিত্তি। এই বাজেটে ভারত নতুন গতি পাবে। ভারতের উচ্চাকাঙ্ক্ষা বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হওয়ার বাইরেও বিস্তৃত। ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘Mother of all deals’ স্বাক্ষর করেছে, যার লক্ষ্য দেশের যুবসমাজ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সর্বাধিক সুবিধা অর্জন করা।’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা