প্রেমিকার বাড়ির পাশের জমি থেকে প্রেমিকের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য গেদেতে

Share:

নিজস্ব প্রতিনিধি, গেদে : প্রেমিকার বাড়ির পাশের জমি থেকে প্রেমিকের দেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় নদিয়া জেলার ভারত সীমান্তবর্তী গেদে এলাকায়। যুবকের পরিবারের অভিযোগ তাদের ছেলেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে প্রেমিকা এবং তাঁর পরিবারের লোকজন। মৃত যুবকের নাম সৌরভ হালদার(Sourav Haldar)। বাড়ি নদিয়ার গেদে সংলগ্ন হালদারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, হালদার পাড়ার বাসিন্দা অনুপ হালদারের মেয়ে প্রমা হালদারের সঙ্গে সৌরভের দীর্ঘদিনের ভালবাসা সম্পর্ক। সেই সম্পর্কের কথা সম্প্রতি জেনে যায় প্রেমিকার বাড়ির লোকজন।

সৌরভকে তারা একাধিকবার  এই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার জন্য হুমকি দেয়। শনিবার তাকে ফোন করে হঠাৎ দেখা করতে চায় প্রেমিকা পেমা। তারপর থেকেই আর সৌরভের খোঁজ মেলে নি। এরপর রবিবার সকালে প্রেমিকার বাড়ির পাশের জমি থেকে সৌরভের দেহ উদ্ধার হয়েছে। সৌরভের পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে তাদের ছেলেকে ফোন করে প্রেমিকাকে দিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে তার বাড়ি সদস্যরা খুন করেছে। শুধু তাই নয় সৌরভের পকেটে থাকা মোবাইল ফোনটি ভেঙে দেওয়া হয়েছে। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এর থেকেই পরিবারের সদস্যদের অভিযোগ সৌরভকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার(Krishnaganj P.S.) পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ ।সত্যি খুন হয়েছে কিনা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ জানতে পারবে। প্রেমিকার পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।এলাকাবাসী থেকে নিহত যুবকের পরিবারের সদস্যরা সকলে এই ঘটনায় কঠোর শাস্তি দাবী করেছে।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার