গোলপার্কে পিকনিককে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, চলল বোমা – গুলি, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: গোলপার্কের কাকলিয়া রোডে চলল গুলি।গুলি ও বোমা এবং চপারের আঘাতে দুজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। পিকনিককে কেন্দ্র করে চলল গুলি বোমাবাজি। কুখ্যাত দুষ্কৃতি সোনা পাপ্পু এবং তার দলবল কসবা এলাকায় একটি পিকনিককে কেন্দ্র করে হামলা চালিয়েছিল। এরপরই রবিবার রাতে পঞ্চানন তলার বস্তি এলাকায় হামলা চালানো হয়। ব্যবহার হয় যথেচ্ছ ইট, বোমা গুলি। ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার বিশাল পুলিশ বাহিনী ।পিকনিককে নিয়ে গোলমাল এর সূত্রপাত দুষ্কৃতী সোনা বাপ্পার সঙ্গে গোলমাল। কাকলিয়া রোডের বস্তিতে দুষ্কৃতীদের তাণ্ডব ।ঘটনাস্থলে পৌঁছেছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। এলাকায় বোমাবাজি হয়েছে এবং দুষ্কৃতীরা গুলি ছুঁড়েছে।

দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ। রবিবার রাতে গোলপার্ক সংলগ্ন পঞ্চানন তলা বস্তি এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দুষ্কৃতীরা একজনের হাতে চপার দিয়ে আঘাত করেছে। এলাকার মানুষের অভিযোগ দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবল পঞ্চাননতলা বস্তির দখল নিতে চাইছে। স্থানীয় কাউন্সিলর ওই এলাকায় পৌঁছলে তাকে ঘিরে পঞ্চানন তলা বস্তির মানুষজন বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে একাধিক গুলির খোল উদ্ধার করে। রবিবার রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে গোলপার্ক সংলগ্ন পঞ্চানন তলা বস্তি এলাকা। রবিবার রাতে খাস কলকাতায় দুষ্কৃতীদের এই তাণ্ডবে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শনিবার কলকাতা পুলিশের পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন সুপ্রতিম সরকার।

পুলিশ কমিশনারের পদে বসেই তিনি থানার ওসিদের নিয়ে বৈঠক করেন। কলকাতা শহরে আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখতে নানা ধরনের উপদেশ দেন। এদিকে রবিবার রাতেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার গোলপার্ক সংলগ্ন পঞ্চাননতলা বস্তি এলাকা। দীর্ঘক্ষণ ধরে কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবল দাপিয়ে বেড়াল ওই এলাকায়। এর আগেও পঞ্চানন তলা বস্তিতে দুষ্কৃতিদের হামলা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির