পঞ্চাননতলায় পিকনিকে গুলিকাণ্ডে ধৃত ১০, চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : গোলপার্কের কাকলিয়া রোডে পঞ্চাননতলায় পিকনিকে গুলি ও বোমা হামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার জন্য অভিযান চলছে। ধৃতরা ববি হেলা (২৮), অর্জুন মালিক (২৯), শেখ বাচ্চু (৩৮), মুকেশ পাশওয়ান (৩২), সুজন হালদার (১৯), গোপাল সরকার (২৯), অজয় হালদার (২৯), সন্দীপ নস্কর (১৮)। ধৃতদের মধ্যে দুজন পিকনিক গার্ডেন্স এলাকার বাসিন্দা। দুজন পঞ্চাননতলা এলাকার বাসিন্দা। তিনজন বোসপুকুর এলাকার বাসিন্দা। দুজন কাকুলিয়ার বাসিন্দা।

গোলপার্কের কাকলিয়া রোডে চলল গুলি। গুলি ও বোমা এবং চপারের আঘাতে দুজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। পিকনিককে কেন্দ্র করে চলল গুলি বোমাবাজি। কুখ্যাত দুষ্কৃতি সোনা পাপ্পু এবং তার দলবল কসবা এলাকায় একটি পিকনিককে কেন্দ্র করে হামলা চালিয়েছিল। এরপরই রবিবার রাতে পঞ্চানন তলার বস্তি এলাকায় হামলা চালানো হয়। ব্যবহার হয় যথেচ্ছ ইট, বোমা গুলি। ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার বিশাল পুলিশ বাহিনী। পিকনিককে নিয়ে গোলমালের সূত্রপাত।

রবিবার রাতে গোলপার্ক সংলগ্ন পঞ্চানন তলা বস্তি এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দুষ্কৃতীরা একজনের হাতে চপার দিয়ে আঘাত করেছে। স্থানীয় কাউন্সিলর ওই এলাকায় পৌঁছলে তাকে ঘিরে পঞ্চাননতলা বস্তির মানুষজন বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে একাধিক গুলির খোল উদ্ধার করে। রবিবার রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে গোলপার্ক সংলগ্ন পঞ্চাননতলা বস্তি এলাকা। রবিবার রাতে খাস কলকাতায় দুষ্কৃতীদের এই তাণ্ডবে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। 

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির