“বিয়ে জরুরি নয়, কাজে আসুন”, মহিলা কর্মচারীর পোষ্টে হতবাক নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি একজন মহিলা কর্মচারী সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে রেডিটে একটি   অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা নেটদুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ওই পোষ্টে তিনি জানান, তার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত-বাগদানের ঠিক আগেই-তার বস এমন একটি মন্তব্য করেন যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। কর্মচারীর দাবি, বস সাফ জানিয়ে দেন যে বিয়ে কোনও জরুরি বিষয় নয় এবং তাকে অবশ্যই অফিসের কাজে যোগ দিতে হবে। এই মন্তব্য শুধু তার ব্যক্তিগত আনন্দে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং পেশাগত ও মানসিক স্তরেও প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।

পোস্টে ওই মহিলা আরও লেখেন, তাকে সারাদিন জুম কলে উপস্থিত থাকতে বাধ্য করা হয় এবং প্রতি ঘণ্টায় কাজের আপডেট দিতে বলা হয়। প্রতিটি কাজের খুঁটিনাটি কড়াভাবে নজরদারির মধ্যে রাখা হতো। এখানেই শেষ নয়-কোম্পানি কর্মচারীদের উপর জিও-ফেন্সিং ব্যবস্থা চালু করেছে, যার ফলে কোনও কর্মী কর্মস্থল থেকে ১২০ কিলোমিটারের বেশি দূরে যেতে পারেন না। কর্মচারী জানান, ঘটনার প্রায় দুই মাস আগেই তিনি ছুটির জন্য ইমেল করেছিলেন। সেই ইমেলে তিনি তার বাগদান ও আসন্ন বিয়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন। কিন্তু অভিযোগ, সংস্থার তরফে কোনও রকম সমন্বয় বা সহানুভূতি দেখানো হয়নি। উল্টে, অনুষ্ঠান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে সপ্তাহান্তেও কাজ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

তিনি লিখেছেন, “আমি কখনও আমার দায়িত্বকে অবহেলা করিনি। সব কাজ সময়মতো শেষ করেছি।” তবুও তার অভিযোগ, ব্যবস্থাপনা প্রায়ই তার কাজ সম্পর্কে অবগত থাকত না এবং প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ত। এই পোস্ট সামনে আসতেই রেডিটে হাজার হাজার ব্যবহারকারী ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন। একজন মন্তব্য করেন, “যখন সবকিছুই সর্বোচ্চ অগ্রাধিকার পায়, তখন আসলে কিছুই অগ্রাধিকার পায় না।” পাশাপাশি, কেউ কেউ ভালো ম্যানেজারদের উদাহরণও তুলে ধরেছেন। এক ব্যবহারকারী জানান, তার বাগদানের দিনে ভুলবশত ম্যানেজার ফোন করলেও বিষয়টি বুঝে তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়েছিলেন।

কেতুর অবস্থানের বড় পরিবর্তন, কোন ৩ রাশির জাতকদের জীবনে বাড়তে পারে চাপ?

ভুলেও আজ গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না, খরচ বাড়বে, লক্ষ্মী ৫ রাশির উপর প্রসন্ন

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি