মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে মানবিক পুলিশ, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হল ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের মানবিক পুলিশের মুখ এর আগেও দেখেছেন আদিবাসী মানুষজন। শীতবস্ত্র থেকে মেধাবী ছাত্রদের কোচিং অথবা পুষ্টিকর খাবার দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ এরকম নানা উদ্যোগ নিতে দেখা গেছে ঝাউ গাছে ঘেরা জঙ্গলমহলে। এবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আবারো জঙ্গলমহলের পুলিশকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে দেখা গেল সমাজের এক অনন্য দৃষ্টান্ত।
মাধ্যমিক পরীক্ষা ঘিরে জেলাজুড়ে যখন কড়া নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতা, ঠিক সেই সময় পরীক্ষার প্রথম দিন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ(Jhargram District Police)।

বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) এক পুলিশ আধিকারিক ও পুলিশের বিশেষ উদ্যোগে ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার ঘটনায় প্রশংসার ঝড় উঠেছে স্থানীয় মহলে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে। পার্শ্ববর্তী মহাপাল হাইস্কুলের ছাত্রী রেখা সিং মাধ্যমিক পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রে সোমবার সময় মত পৌঁছলেও অসাবধানতাবশত স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে ভুলে যায়। পরীক্ষাকেন্দ্রে এসে বিষয়টি জানতে পেরে আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে সে। সেই সময় ওই পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত ছিলেন বেলিয়াবেড়া থানার সাব-ইন্সপেক্টর নান্টু দোলাই। ছাত্রীর সমস্যা জানতে পেয়েই তিনি দ্রুত তৎপরতা শুরু করেন। তিনি মহাপাল হাইস্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর ভিলেজ পুলিশ দেবাশিস মণ্ডল এবং ‘পরীক্ষা বন্ধু’ পুলিশ কর্মী লক্ষীকান্ত রুইদাসের সক্রিয় উদ্যোগে দ্রুত পুলিশের সহায়তা জঙ্গলমহলের পথে মোটরসাইকেল ছুটিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাত্রীটি । সে জীবনের প্রথম পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা পুলিশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ছাত্রীর অভিভাবকরাও বেলিয়াবেড়া থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে। সোমবারের এই ঘটনা পুলিশের দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। পুলিশ কি মানুষের বন্ধু হয়ে উঠতে পারেন?

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন গোলাপ ফুল হাতে নিয়ে শহরে এক পরীক্ষা কেন্দ্র থেকে অপর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন নয়া পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। সকাল থেকেই শহর শহরতলী সর্বোত্তম পুলিশ কর্মীদের পাশাপাশি ভিলেজ পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়ার পুলিশ বন্ধু সকলে ছিল তৎপর। একটাই উদ্দেশ্য জীবনের প্রথম পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের চলাচলে যাতে কোন অসুবিধা না হয়। জঙ্গলমহলে পুলিশ তারাও ছিল তৎপর। জীবনের প্রথম পরীক্ষার প্রথম দিন জঙ্গলমহলের পুলিশ কতটা মানবিক তার উদাহরণ তুলে ধরল জীবনে প্রথম পরীক্ষার মুখোমুখি হওয়া পরীক্ষার্থীর সামনে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক