দিল্লি পুলিশের দাদাগিরির জের! বঙ্গভবন-সহ রাজ্য সরকারের দফতরগুলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অমিত শাহের ‘পোষ্য’ দিল্লি পুলিশের দাদাগিরির পরেই চরম পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজধানী দিল্লিতে রাজ্য সরকারের রেসিডেন্টস কমিশনারের কার্যালয় ও বঙ্গভবনের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিল। বাড়তি নিরাপত্তার জন্য আরও ২৫ জনের একটি দলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দলের নেতৃত্বে থাকছেন ডিএসপি পদমর্যাদার একজন আধিকারিক।

বাংলায় চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার অছিলায় সাধারণ মানুষকে হেনস্থার প্রতিবাদ জানাতে সোমবার (২ ফেব্রুয়ারি) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে গিয়েছিলেন কমিশনের ঘোষিত মৃত ভোটারদের। আর ওই খবর পেয়েই প্রভুদের (জ্ঞানেশ কুমার ও তার সাগরেদদের) বাঁচাতে আসরে ঝাঁপায় অমিত শাহের পোষ্য দিল্লি পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের বিশাল বাহিনী বঙ্গভবন ঘিরে ফেলে। অভিযোগ, বঙ্গভবনের ঘরে ঘরে তল্লাশিও চালানো হয়। ওই খবর জানতে পেরেই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দিল্লির বাসভবন থেকে ‘এক কাপড়ে’ পৌঁছে যান  বঙ্গভবনে। তৃণমূল নেত্রীর রণংদেহী মেজাজ দেখেই রণে ভঙ্গ দেয় দিল্লি পুলিশের বীরপুঙ্গবরা।

যদিও বিষয়টি এত হাল্কা করে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী। ভোটের দিন যত এগোবে ততই নখদাঁত বের করে দিল্লি পুলিশ বাঙালি হেনস্থায় ঝাঁপিয়ে পড়বে এমন আশঙ্কাতেই পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বঙ্গভবন-সহ রাজ্য সরকারের অফিসগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেন। মমতার নির্দেশের পরেই নড়েচড়ে বসেন নবান্নের শীর্ষ আমলারা। সিদ্ধান্ত হয়, দিল্লিতে অবস্থিত বঙ্গভবন-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ভবনের নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত পুলিশ পাঠানো হবে। মোট ২০ থেকে ২৫ জনের একটি বিশেষ নিরাপত্তা বাহিনী দিল্লি আসবে। দলে থাকছেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক, একজন ইন্সপেক্টর, মহিলা পুলিশ কর্মী এবং র‍্যাফের সদস্যরা।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা