এই মুহূর্তে

মিটবে সংঘাত? হামলার হুঁশিয়রির মধ্যে তুরস্কে আলোচনায় বসছে আমেরিকা-ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল ইরান। এই ঘটনাকে কেন্দ্র করেই বেধেছে আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকার বদলে ডাক দিয়েছেন। সেই সঙ্গে দিয়েছেন হামলার হুঁশিয়ারি। তবে এবার কি উত্তেজনা প্রশমিত হবে? কারণ তুরস্কে আলোচনায় বসতে চলেছে আমেরিকা-ইরান। নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও আমেরিকা। সোমবার মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক কর্মকর্তার জানিয়েছেন, আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবেন দু’দেশের সরকারি কর্মকর্তারা। 

একজন আঞ্চলিক কূটনীতিবিদ জানিয়েছেন এই বৈঠকে অংশ নেবেন সৌদি আরব এবং মিশরের মতো দেশের প্রতিনিধিরাও। ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। সেটাকেই নিস্পত্তি করতে নতুন করে কূটনৈতিক বৈঠক শুরু করতে এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে চাইছে ইরান-আমেরিকা উভয়েই। সূত্রের খবর সমস্ত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে বৈঠক করবেন। জানা গিয়েছে, তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক বন্ধুরাও উত্তেজনা কমানোর চেষ্টা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর, পাশাপাশি আরও কিছু দেশ ইস্তাম্বুল বৈঠকে যোগ দেবে। দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় এবং অন্যান্য বৈঠক হবে।’

আরও পড়ুন: লাদাখকে নেপাল, বাংলাদেশ বানাতে চেয়েছিলেন সোনম ওয়াংচুক, সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

জানিয়ে রাখা ভালো, দীর্ঘ প্রায় দু’ই যুগ ধরে ওয়াশিংটন এবং ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে তিক্ততা চলছে। ২০২৫ সালের জুন মাসে এই বিষয় নিয়ে ইজরায়েল ও আমেরিকার সঙ্গে তুমুল সংঘাত হয় ইরানের। ১২ দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করে আমেরিকা, ইজরায়েল এবং ইরান। তিবে যুদ্ধবিরতি হলেও কমেনি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিক্ততা। তারউপর গত ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভেও নাক গলিয়ে দেয় আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেন হামলার হুঁশিয়ারি। তা নিয়েই এই বৈঠকে সমস্যার সমাধান সূত্র মেলে কিনা সেটাই দেখার। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাধিক মহিলাকে ধর্ষণ, হামলাসহ ৩৮টি অভিযোগ গ্রেফতার নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে

ইয়ারওয়াক্স পরীক্ষা বদলে দেবে আপনি ক্যান্সার আক্রান্ত কিনা, যুগান্তকারী আবিষ্কার ব্রাজিলের গবেষকদের

বেড়িয়ে আসবে কোন সত্যি? এপস্টিন কাণ্ডে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিন্টন-হিলারি

‘‌ভারতীয়দের আগে হত্যা করো’‌, নরওয়ের প্রাক্তন কূটনীতিকের বিতর্কিত মন্তব্য ফাঁস

কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের কাছে গিয়েছিল কাবার গিলাফ, নয়া বিতর্ক

ফের ইউক্রেনে অতর্কিতে ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১২ জন খনি শ্রমিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ