লাদাখকে নেপাল, বাংলাদেশ বানাতে চেয়েছিলেন সোনম ওয়াংচুক, সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

লাদাখকে নেপাল, বাংলাদেশ বানাতে চেয়েছিলেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক, সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাদাখকে নেপাল, বাংলাদেশ বানাতে চেয়েছিলেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক, সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের। লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফশিলভুক্ত করার দাবিতে আন্দোলনরত সোনম ওয়াংচুককে আটক করার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে ছিল তাঁর পরিবার। সেই শুনানিতে কেন্দ্রীয় সরকার সোনমকে আটকের কারণ হিসেবে তাঁর কিছু ‘উস্কানিমূলক’ মন্তব্যকে দায়ী করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুকের জাতীয় নিরাপত্তা আইনের (NSA) অধীনে আটকের বিরুদ্ধে একটি আবেদনের শুনানি হয়েছে। এই মামলার শুনানি করেছে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ।

সেখানে সোনম ওয়াংচুকের আটকের পক্ষে যুক্তি দেখিয়ে কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা জানিয়েছেন, ‘সোনম ওয়াংচুক চান লাদাখ নেপাল কিংবা বাংলাদেশ হোক। তিনি তাঁর বক্তৃতায় নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যেভাবে গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়েছে, সেই উদাহরণ টেনে লাদাখের মানুষকে প্ররোচিত করছিলেন। তিনি এমন এক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন, যেখানে লাদাখ ভারতের থেকে বিচ্ছিন্ন বা নেপালের মতো একটি স্বতন্ত্র কাঠামোর দিকে ঝুঁকতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। শুধু তাই নয়, নেপালিরা তাদের দেশে যা করেছে, তিনি দেশের তরুণ প্রজন্মকে তা করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন সশস্ত্র কর্মীদের উপস্থিতি তরুণদের ক্ষুব্ধ করছে। এর পরিণতি নেপালের মতোই হবে। আমাকে জেলে পাঠালেও কোনও লাভ হবেনা। লাদাখেও নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটবে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল সীমান্ত। এগুলো জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি।’

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি প্রসন্ন ভারালের বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির দায়ের করা একটি আবেদনের শুনানি করছেন। যেখানে তাঁরা সোনম ওয়াংচুকের আটককে চ্যালেঞ্জ করেছিলেন। শুরুতেই, বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে, ৩২ অনুচ্ছেদের অধীনে, আদালত আটকের আদেশের বিরুদ্ধে আপিল করে না। মূল প্রশ্ন ছিল আটকের নির্ভরযোগ্য কারণ। আবেদনের উপাদানগুলির জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কিনা! এদিন সরকার পক্ষের আইনজীবী আরও বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবং চার ঘন্টার মধ্যে সোনমের বিরুদ্ধে আটকের আদেশ জারি করা হয়েছিল। একজন ডিআইজি ওয়াংচুকের সঙ্গে দেখা করেছিলেন। তখন তিনি এই কথাগুলি বলেছিলেন। আর ক্লিপগুলির সত্যতা নিয়ে কোনও বিরোধিতা করেনি ওয়াংচুক। তবে আদালতে সওয়াল-জবাবে সোনমের আইনজীবী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি আদালতকে বলেন যে, সোনম কখনই দেশের বিরুদ্ধে কিছু বলেননি। তিনি কেবল গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের কথা বলেছেন। সোনমের বক্তব্যের খণ্ডিতাংশ নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বর্তমানে যোধপুর জেলে বন্দি সোনম পেটের সমস্যায় ভুগছেন। সুপ্রিম কোর্ট সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। আদালত এই মামলার পরবর্তী শুনানি আগামিকাল মঙ্গলবার দুপুর ২টা নাগাদ নির্ধারিত করেছে। ওয়াংচুককে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর এনএসএ-এর অধীনে আটক করা হয়েছিল। পরে তাঁকে যোধপুর জেলে স্থানান্তরিত করা হয়। লাদাখকে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের মর্যাদার দাবিতে সহিংস বিক্ষোভের দুই দিন পর তাঁকে আটক করা হয়, যার ফলে কেন্দ্রশাসিত অঞ্চলে চারজন নিহত এবং ৯০ জন আহত হন।

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল