Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুস্থ থাকার খোঁজে সকালের প্লেটে ওটস, স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হয়ে উঠছে জনপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ওটস বহুদিন ধরেই একটি জনপ্রিয় ও পুষ্টিকর সকালের খাবার হিসেবে পরিচিত। এটি যেমন সাশ্রয়ী, তেমনই ফাইবারে ভরপুর হওয়ায় শরীরকে দীর্ঘক্ষণ সতেজ ও তৃপ্ত রাখে। ওটসের সবচেয়ে বড় গুণ হল এর বহুমুখিতা-চাইলে মিষ্টি, চাইলে নোনতা, গরম কিংবা ঠান্ডা-সবভাবেই ওটস উপভোগ করা যায়। প্রতিদিনের সাদামাটা ওটমিল থেকে যদি আপনি একটু বিরতি চান, তাহলে ওটসের এই ভিন্ন স্বাদের রেসিপিগুলি আপনার সকালের খাবারকে একেবারে নতুন মাত্রা দেবে।

ক্লাসিক ওটসমিল: এটি সবচেয়ে পরিচিত উপায় হল গরম ওটসমিল। দুধ বা জলে ধীরে ধীরে রান্না করা ওটস হয় নরম ও ক্রিমি। এর সঙ্গে মধু, দারুচিনি, তাজা ফল বা বাদাম যোগ করলে স্বাদ যেমন বাড়ে, তেমনই পুষ্টিগুণও বেড়ে যায়। চাইলে পিনাট বাটার বা ডার্ক চকলেট চিপস দিয়ে এটিকে আরও লোভনীয় করে তুলতে পারেন।

ওভারনাইট ওটস : ব্যস্ত সকালের জন্য আদর্শ সমাধান ওভারনাইট ওটস। রাতে দুধ বা দইয়ে ভিজিয়ে রাখা রোলড ওটস সকালে হয়ে ওঠে নরম ও পুডিংয়ের মতো। এর সঙ্গে ফল, বীজ বা নাট বাটার মিশিয়ে সহজেই তৈরি করা যায় হেলদি গ্র্যাব-অ্যান্ড-গো ব্রেকফাস্ট।

স্যাভরি ওটস :   মিষ্টি নয়, নোনতা পছন্দ? স্যাভরি ওটস হতে পারে দুর্দান্ত বিকল্প। দুধের বদলে সবজি বা চিকেন ব্রথে রান্না করে এর উপর সবজি, চিজ বা পোচড ডিম দিলে এটি একপ্রকার ব্রেকফাস্ট রিসোটোর মতো হয়ে যায়।

ওটস স্মুদিঃ স্মুদি প্রেমীদের জন্য ওটস একেবা পারফেক্ট। ব্লেন্ডারে অল্প ওটস যোগ করলে সুদি হয় আরও ঘন ও পেট ভরা। কলা, বেরি, আম বা বাদামের সঙ্গে ওটস মিশিয়ে তৈরি করুন শক্তি বাড়ানো সকালের পানীয়।

ওটসের এই নানা রকম রেসিপি আপনার প্রতিদিনের ব্রেকফাস্টকে করবে আরও স্বাস্থ্যকর ও রুচিকর।

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট