ছাগল নিয়ে হাজির SIR ক্যাম্পে, খাসির গলায় ঝোলানো বোর্ডে লেখা, ‘আমার বাবা হারু শেখ’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা জুড়ে চলছে স্পেশাল ইনটেনসিভরিভিশন (সার) শুনানি। সামান্য কিছু  ভুলে ডাক পাচ্ছেন  সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠেছে হয়ারানির অভিযোগ। কেউ বিয়ে ছেড়ে, কেউ সদ্য  স্বামীকে হারিয়ে শুনানি কেন্দ্রে যাচ্ছেন।   এবার শুনানির    ডাক পেয়েছিলেন  মুর্শিদাবাদের কান্দি থানার নবগ্রাম হাটপাড়ার বাসিন্দা হারু শেখ। তিনি শুনানি কেন্দ্রে তাঁর পোষ্য চারটি খাসিকে নিয়ে  হাজির হয়ে অভিনব প্রতিবাদ  জানান।   হারুর দুই ছেলে থাকা সত্বেও নোটিস এসেছে ছয় ছেলের নামে। ঠিক এই কারণে প্রতিবাদে জানাতে দুই ছেলের সঙ্গেই পোষ্য   চারটি খাসিকে নিয়ে ক্যাম্পে হাজির হন হারু। 

যে চারটি  খাসি নিয়ে গিয়েছিলেন হারু তাদের গলায়  বোর্ড ঝুলিয়ে এনেছেন এসআইআরে ডাক পাওয়া ৪৮ বছরের হারু।  যেখান  লেখা, রয়েছে  ‘আমার বাবা হারু শেখ!’  তাঁর দুই ছেলের নামে শুনানির নোটিস আসায় তিনি  হিয়ারিং ক্যাম্পে তাঁদের নথি জমা দেওয়ার পর সন্তান না থাকতেও অতিরিক্ত আরও চার সন্তানের নামে নোটিস আসে। তারই প্রতিবাদে কান্দির গোকর্ণ-২ পঞ্চায়েত কার্যালয়ে হিয়ারিং ক্যাম্পে চারটি খাসি নিয়ে হাজির হন তিনি ।  সেখানে পৌঁছেই কমিশনের এইআরও এবং মাইক্রো অবজার্ভারের উদ্দেশে হারু বলেন, ‘এই দেখুন স্যর, আমার দুই ছেলে। আর রইল বাকি বাড়ির চার খাসি। একটু ছবি-টবি তুলে ভালো করে দেখে নিন। আবার যেন ভুল না-হয়ে যায়।’

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে ঝামেলা, ১২ বছরের ছেলেকে হত্যা করে ট্রাঙ্কে লুকিয়ে পালাল বাবা, খুঁজছে পুলিশ

এখানেই শেষ নয় হারু জানান, তাঁর দুই সন্তান থাকা সত্বেও কমিশন  যে  অতিরিক্ত চার সন্তানের নামে নোটিশ পাঠিয়েছে তাতে তাঁর সংসারে অশান্তি নেমে এসেছে। কোথা থেকে বাকি চার ছেলে এই প্রশ্ন তুলে বউ চলে গিয়েছে বাপের বাড়ি। নির্বাচন কমিশনের কাছে বউকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে হারু বলেছেন, ‘আমার দু’টি সন্তানের জায়গায় কমিশন ছ’টি সন্তান করে দেওয়ায় বাড়িতে তুমুল অশান্তি হয়েছে। রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে। কমিশন এখন আমাকে আমার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক।’

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির