মুখ্যমন্ত্রী একজন আইনজীবী, কেন সুপ্রিম কোর্টে নিজের যুক্তি উপস্থাপন করতে পারবেন না?

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হবে। তাই আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে গিয়েছেন। তিনি তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেছেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়েছেন। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি পাসও জারি করা হয়েছে। এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি সরাসরি প্রধান বিচারপতির কাছ থেকে অনুমতি চাইতে পারেন।

এদিকে কিন্তু প্রশ্ন উঠছে, আইন কি এর অনুমতি দেয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের এলএলবি ডিগ্রি আছে। কিন্তু তিনি অ্যাডভোকেট নন। অর্থাৎ তিনি একজন প্র‌্যাক্টিসিং আইনজীবী নন। বলা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেন, তবে তা একজন আইনজীবী হিসেবে হবে না। বরং তিনি একজন আবেদনকারী হিসেবে যোগ দিতে পারেন। কারণ ভারতে, একটি এলএলবি ডিগ্রি প্রমাণ করে যে একজন ব্যক্তি আইন নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে আদালতে মামলা করার, বিচারপতির সামনে যুক্তি উপস্থাপনের বা আইনি নথি পেশ করার অধিকার প্রদান করে না।

অন্যদিকে আদালতে সওয়াল–জবাব করার অধিকার অ্যাডভোকেটস অ্যাক্ট, ১৯৬১ এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়মাবলী দ্বারা নিয়ন্ত্রিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন বিষয়ে ডিগ্রি (এলএলবি) থাকলেও তিনি কোনও রাজ্য বার কাউন্সিলে নাম নথিভুক্ত করেননি। অল ইন্ডিয়া বার এক্সামিনেশন পরীক্ষায় উত্তীর্ণ হননি। তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্র্যাকটিস সার্টিফিকেটও নেননি। এই কারণেই তাঁকে একজন প্র‌্যাক্টিসিং আইনজীবী হিসেবে গণ্য করা হয় না। আইনি পরিভাষায়, মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনে স্নাতক। কিন্তু তিনি একজন প্র‌্যাক্টিসিং আইনজীবী নন।

এছাড়া অ্যাডভোকেটস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী, শুধুমাত্র সেই ব্যক্তিই আদালতে সওয়াল করার অধিকার পান যাঁর নাম কোনও রাজ্য বার কাউন্সিলে নথিভুক্ত আছে। যিনি এআইবিই (অল ইন্ডিয়া বার এক্সামিনেশন) পাশ করেছেন এবং প্র্যাকটিসের সনদপত্র গ্রহণ করেন। এই শর্তগুলি পূরণ না করে আদালতে সওয়াল–জবাব করা অবৈধ অনুশীলনের আওতায় পড়ে। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন আবেদনকারী হিসেবে আদালতে উপস্থিত থাকছেন। তিনি তাঁর আইনজীবীদের নির্দেশ দিতে পারেন। তবে, তিনি বিচারপতির সামনে নিজের পক্ষে সওয়াল করতে পারবেন না। মুখ্যমন্ত্রী একজন আইনজীবী হিসেবে যুক্তি উপস্থাপন করতে পারবেন না। তিনি পাওয়ার অফ অ্যাটর্নি পেশ করতে পারবেন না।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা অন্তর্বর্তীকালীন আবেদনে বলা হয়েছে যে, তিনি পশ্চিমবঙ্গ এসআইআর মামলার একজন আবেদনকারী এবং মামলার ঘটনাপ্রবাহ সম্পর্কে তিনি ভালভাবে অবগত। তিনি সুপ্রিম কোর্টের শিষ্টাচার, পদ্ধতি এবং ঐতিহ্য সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন এবং সেই অনুযায়ী নিজেকে উপস্থাপিত করবেন। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর প্রক্রিয়ার কারণে যে সব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে সম্পর্কে তাঁদের প্রত্যক্ষ জ্ঞান রয়েছে। তবে, এই অনুমতি সম্পূর্ণ আদালতের বিবেচনার উপর নির্ভরশীল। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি শুনবে।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা