‘নির্দোষ নাগরিকদের ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না’, মমতার সওয়ালে জবাব প্রধান বিচারপতির

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়েছে। আর নিজের করা মামলার হয়ে নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে প্রথম। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চান। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এদিন সুপ্রিম কোর্টে একাধিক বিষয় নিয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে বাংলায় অনেক মানুষ মারা গিয়েছেন। তা নিয়েই লড়ছেন তিনি।

এদিন বিচার পতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেন, ‘আমরা বিচারের জন্যে কাঁদছি। কিন্তু বিচার পাচ্ছি না। আমরা আমাদের জন্যে লড়াই করছি না। আমার দলের জন্যেও লড়াই করছি না। আমরা ৬ বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে। কিন্তু কোনও বার চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ। হয়তো কম গুরুত্বপূর্ণ। এসআইআরে ১০০ জনের বেশি মারা গিয়েছেন। ভাবতে পারেন। বাংলা কে টার্গেট করা হয়েছে। কেন অসমকে করা হয়নি?’ এর উত্তরে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে সুপ্রিম প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ‘কোনও নির্দোষ নাগরিককে ক্ষতিগ্রস্থ হতে দেওয়া যাবে না। ম্যাডাম মমতা আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনার পিটিশনের মাধ্যমে আমরা আসল সমস্যা জানতে পেরেছি। বাংলা ভাষায় লেখার জন্যে কাউকে বাদ দেওয়া যাবেনা। কাউকে দায়িত্ব পালন না করে পালাতে দেওয়া যাবে না। রাজ্য সরকার যদি বাংলা, হিন্দি, ইংরেজি জানা আধিকারিক দেয় আপনাদের, তাহলে আপনারা এই কাজ ভাল ভাবে করতে পারবেন। এখনকার দিনে টেগোরকে কী ভাবে লেখা হবে কেউ জানে না, তা বলে টেগোরের মানে বদলে যাবে না।’

এরপর মাইক্রো অবজার্ভারদের নিয়ে মমতা বলেন, ‘আমরা সুবিচার চাই। বাস্তবটা বুঝুন- ERO, BLO-দের আজ কোনও ক্ষমতা নেই। এরা ৮৪০০ মাইক্রো অবজ়ার্ভারদের নিয়োগ করে তাঁদের হাতে সব ক্ষমতা তুলে দিয়েছে। তাঁরাই সব নাম বাদ দিচ্ছে। ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে। জনতাকে অভিযোগ জানাতে দিচ্ছে না।’ এই বিষয়ে বিচারপতি বলেন, ‘আমরা এই বিষয়ের সলিউশন করব। আপনারা আমাকে রাজ্যের অফিসারদের তালিকা দিন। যাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে। এমন হতে পারে না যে রাজ্যে মাইক্রো অবজার্ভারদের প্রয়োজন হবে না।’ এই মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী